

হাইকোর্টে প্রার্থিতা ফেরত পেলেন বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) দেয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন আদালত। এর ফলে নির্বাচন করতে সাদিক আবদুল্লাহর কোনো বাধা নেই। সোমবার (১৮ ডিসেম্বর) বিচারপতি আবু তাহের সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।দ্বৈত নাগরিকত্ব থাকার প্রশ্নে গত ১৫ ডিসেম্বর সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল করে ইসি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের করা রিটের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।এদিকে, আদালতে গিয়েও প্রার্থিতা ফেরত পেলেন না বরিশাল-৪ আসনের প্রার্থী শাম্মী আহমেদ এবং ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হক। দ্বৈত নাগরিকত্বের কারণে ইসির আপিল শুনানিতে প্রার্থিতা হারিয়েছিলেন তারা। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তারা আদালতে যান। তবে, সেই রিটও খারিজ হয়ে গেলো।তার প্রার্থিতা বাতিলের রিট খারিজ করে দিয়েছেন আদালত। রোববার (১৮ ডিসেম্বর) শুনানি শেষে বিচারপতি ইকবাল কবিরের বেঞ্চ তাদের রিট খারিজ করে দেন।প্রসঙ্গত, নেদারল্যান্ডসের নাগরিকত্ব থাকায় শামীম হকের প্রার্থিতা বাতিল হয়। আর অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকায় শাম্মী আহমেদের প্রার্থিতা বাতিল হয়।



