দুই-চারটা গাড়ি পুড়িয়ে সরকার ফেলে দেয়া যাবে না: প্রধানমন্ত্রী
হেড অফ ডিজিটাল মিডিয়া


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি শুধু এইটুকু বলতে চাই, দুই-চারটা গাড়ি পুড়িয়ে সরকার ফেলে দেয়া যাবে না। নির্বাচন ঠেকানো যাবে না; বরং আগুন নিয়ে খেলতে গেলে আগুনেই হাত পুড়ে যাবে।সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ জনসভার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন শেখ হাসিনা। এ সময় বোমাবাজি ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলতে আহ্বান জানান সরকারপ্রধান।শেখ হাসিনা বলেন, নির্বাচন প্রতিহতের সাহস বিএনপি পায় কোথায়? লন্ডনে বসে একটা কুলাঙ্গার নির্দেশ দেয় আর এখানে জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা করে। আমি শুধু এইটুকু বলতে চাই, দুই-চারটা গাড়ি পুড়িয়ে সরকার ফেলে দেয়া যাবে না। নির্বাচন ঠেকানো যাবে না; বরং আগুন নিয়ে খেলতে গেলে আগুনেই হাত পুড়ে যাবে।তিনি পুনরায় জানান, তার হারানোর কিছু নেই। তিনি সব হারিয়েছেন। কেবল এক বোন ছাড়া তার আর কেউ নেই। জনগণই সব। তাই তাকে ভয় দেখিয়ে লাভ নেই।



