Ad

জনগণ তাদের ভোটের অধিকার নির্বিঘ্নে প্রয়োগ করবে।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
election
Durbin News

স্টাফ রিপোর্টারঃদূরবীন নিউজ :- বৃহস্পতিবার (২১ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে পঞ্চগড়, লালমনিরহাট, নাটোর, পাবনা ও খাগড়াছড়ি জনসভায় ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ কারও অধিকারে হস্তক্ষেপ করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, নির্বাচনে কোনো রকম সংঘাত-সহিংসতা আমি দেখতে চাই না। কোনো সংঘাত হলে, দলের কেউ যদি করে তাদেরও রেহাই নেই! যথাযথ ব্যবস্থা নেব, সেটা মনে রাখবেন। আওয়ামী লীগ সরকার ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, গত ১৫ বছরের বাংলাদেশ এখন বদলে যাওয়া বাংলাদেশ। এমন কোনো জেলা নাই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। এখন ২১ জেলা ভূমিহীন, গৃহহীন মুক্ত হয়েছে। আবারও ক্ষমতায় আসতে পারলে প্রতিটি জেলার প্রত্যেক গৃহহীন মানুষ ঘর পাবে।গণতন্ত্রকে আরও সুদৃঢ় করতে হবে জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, জনগণ তাদের ভোটের অধিকার নির্বিঘ্নে প্রয়োগ করবে। তারা যাকে খুশি তাকে পছন্দ করবে। তারা যাকে ভোট দেবে, সেই জয়ী হয়ে আসবে। এর ব্যত্যয় ঘটলে ভবিষ্যতে বাংলাদেশ শেষ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। বলেন, তাহলে বাংলাদেশের যতটুকু উন্নতি করেছি, তাও থাকবে না। পাঁচ জেলার জনসভায় লাখ লাখ কর্মী-সমর্থক আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বক্তব্য শোনেন।আওয়ামী লীগের সভাপতি বলেছেন, দুইবার যারা ভোট চুরির অপবাদে বিদায় নিয়েছিল, তারা আবার ভোটের কথা বলে। ভোটের অধিকার আওয়ামী লীগ দিয়েছে, সেটা অব্যাহত থাকবে।‘আপনাদের সতর্ক থাকতে হবে, যাতে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করে জনগণের ক্ষতি করতে না পারে। ৭ জানুয়ারি নির্বাচনে জনগণ ভোট দেবে। এটা তাদের সাংবিধানিক অধিকার। প্রত্যেকে জনগণের কাছে যাবেন। জনগণ যাকে ভোট দেবে, সে নির্বাচিত হবে। কেউ কারো অধিকারে হস্তক্ষেপ করবেন না।’ ‘আমরা চাই, জনগণ তার ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করবে। যাকে খুশি তাকে ভোট দেবে, সে জয়ী হয়ে আসবে। গণতন্ত্রকে সুদৃঢ় করতে হবে। এর যদি ব্যত্যয় ঘটে, বাংলাদেশ কিন্তু শেষ হয়ে যাবে। আজকে যতটুকু উন্নয়ন করেছি, থাকবে না। নির্বাচন নিয়ে কেউ যাতে কোনো অভিযোগ আনতে না পারে। শান্তিপূর্ণভাবে নির্বাচন করবেন। কারণ, নির্বাচনে জনগণের অংশগ্রহণ থাকতে হবে।’ডিজটাল বাংলাদেশের পর এখন স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যের কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, আগামী প্রজন্ম হবে প্রযুক্তিনির্ভর। তাদের সেভাবে গড়ে তুলতে কাজ করছে সরকার।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad