

আওয়ামী লীগ রাজধানীতে তাদের নির্বাচনী জনসভা করবে আগামী ১ জানুয়ারি। ওই দিন বিকেল ৩টায় মোহাম্মদপুরে শারীরিক চর্চা কেন্দ্র মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে।আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ওই এলাকার নৌকার প্রার্থী ও দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে আওয়ামী লীগের দফতর থেকে জানানো হয়েছিল, আগামী ৩০ ডিসেম্বর (শনিবার) গোপালগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) এবং মাদারীপুর-৩ নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গত বুধবার সিলেটে হযরত শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় আওয়ামী লীগের এবারের নির্বাচনী প্রচারণা। গতকাল (২১ ডিসেম্বর) বিকেলেও রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে ভার্চুয়ালি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন শেখ হাসিনা। তফসিল অনুযয়ী, আগামী ৫ ডিসেম্বর সকাল ৮টান পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। ৭ জানুয়ারি ভোটগ্রহণ করা হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের।



