

আচরণবিধি লঙ্ঘনের দায়ে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসানকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। সোমবার (২৫ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান সাক্ষরিত চিঠিতে এ সতর্ক করা হয়।চিঠিতে বলা হয়, ২৯ নভেম্বর ঢাকা থেকে মাগুরা যাবার সময় কামারখালী এলাকা থেকে গাড়ি নিয়ে শোডাউন করেন সাকিব। মাগুরা শহরে নাগরিক সংবর্ধনায় যোগ দেন। এ সময় তার শোডাউনের কারণে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। বিষয়টি নির্বাচনী অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন হিসেবে দাখিলও করেছে।এরই পরিপ্রেক্ষিতে কমিশন চিঠি দিয়ে আচরণবিধি মানার ব্যাপারে সাকিব আল হাসানকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়।



