রাজনীতি


সহিংসতা চাই না, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন: রংপুরে প্রধানমন্ত্রী


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৬ ডিসেম্বর ২০২৩, ০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার

সহিংসতা চাই না,  পছন্দের প্রার্থীকে ভোট দেবেন: রংপুরে প্রধানমন্ত্রী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে রংপুরের তারাগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। নৌকার প্রার্থীদের পক্ষে প্রচারে অংশ নিতেই রংপুরে আওয়ামী লীগ সভাপতি।

এর আগে, আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় রংপুরের উদ্দেশে গণভবন থেকে রওনা দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা নিজ বাসভবন লালদীঘি ফতেহপুরে পরিবারের সদস্যদের সাথে মিলিত হয়ে তার স্বামীর (ড. এম এ ওয়াজেদ মিয়া) কবর জিয়ারতসহ নিকট আত্মীয়দের সাথে কুশল বিনিময় করবেন।

রংপুরে আজ সারাদিন কয়েকটি আসনে পথসভা ও জনসভায় অংশ নেবেন শেখ হাসিনা। প্রথমে রংপুর-২ আসনের নৌকার প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী পথসভায় যোগ দেবেন তিনি। পথসভা থেকে তিনি রংপুর-৫ আসনে জায়গীরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের প্রার্থী রাশেক রহমানের নির্বাচনী পথসভায় যোগ দেবেন।

 পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর-৬ আসনের নৌকার প্রার্থী ড. শিরীন শারমীন চৌধুরীর নির্বাচনী জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি।  দলীয় প্রধানের সাক্ষাৎ পেতে উদগ্রীব হয়ে আছেন নেতাকর্মীরা।

জনসভাস্থলে নৌকার আদলের মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এসএসএফসহ রাষ্ট্রীয় আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কতায় মাঠ ও মঞ্চ প্রস্তুত করেছেন বলে জানানো হয়েছে। মঞ্চের পাশেই করা হয়েছে মিডিয়াবক্স, মুক্তিযোদ্ধা ও অতিথি কর্ণার। সামনে থাকবে জনতা। নারীদের জন্য বাঁশের ডিভাইডার দিয়ে আলাদা করা হয়েছে স্থান।

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম জানান, শেখ হাসিনাকে বরণ এবং জনসভা সফল করতে সকল প্রস্ততি সম্পন্ন করে উপজেলা আওয়ামী লীগ। এ জনসভায় প্রতিটি ওয়ার্ড থেকে মিছিল স্লোগানসহ ব্যাপক লোক সমাগম ঘটবে এবং নিকটবর্তী গাইবান্ধা, দিনাজপুর ও রংপুরের আওয়ামী লীগ নেতা-কর্মীদের সমন্বয়ে প্রায় ২ লক্ষাধিক মানুষের ঢল নামবে এ জনসভায়।
 

সম্পর্কিত

আওয়ামী লীগ

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

‘আওয়ামী লীগ সেদিনই ব্যাক করেছে’, ফেসবুক পোস্টে মাহফুজ আলম

জুলাই গণ–অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ কার্যত দেশের রাজনীতিতে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

মারা গেছেন আওয়ামীলীগের সাবেক মন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। চট্টগ্রামের মীরসরাই উপজেলা থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত এই প্রবীণ রাজনীতিবিদ বুধবার (১৩ মে) সকাল ১০টায় ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্পর্কে ইতিবাচক মন্তব্য করলেও আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ থেকে সদ্য পদত্যাগ করা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।

সীমান্ত হত্যা ও কাঁটাতারের বেড়া নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর উদ্বেগ প্রকাশ

ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সীমান্ত হত্যার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।