

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলন সফল করতে আরও আরও দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এই কর্মসূচিতেও লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি করবে দলটি।বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে এক ভার্চুয়াল বিফিংয়ে এ ঘোষণা দেন বিএপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্যান্য রাজনৈতিক দলও এই কর্মসূচি পালন করবে।নতুন কর্মসূচি অনুযায়ী আগামী শুক্র ও শনিবার দেশব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করবে বিএনপি। এর আগেও লিফলেট বিতরণের একই কর্মসূচি দিয়েছিল বিএনপি। তিন দিনের এ কর্মসূচি শেষ হচ্ছে আজ ।গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর থেকে চার দফা হরতাল এবং ১৩ দফায় অবরোধ পালন করেছে বিএনপি। এরমধ্যে দলটি অসহযোগ আন্দোলনের ডাক দেয়। যা সফল করতে লিফলেট বিতরণের কর্মসূচি দিয়ে আসছে তারা।



