স্ত্রীর নির্বাচনি প্রচারণায় অংশ নেয়ায় অভিযোগে পুলিশ কমকর্তা বরখাস্তের অনুমতি ইসির
হেড অফ ডিজিটাল মিডিয়া
.jpeg&w=3840&q=75)

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো চিঠিতে বলা হয়, দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বরিশাল মহানগরীর অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হামিদুল আলম, বিপিএম, পিপিএম, (বিপি-৭২০১১১৯৭৩০) কে চাকরি হতে সাময়িক বরখাস্তপূর্বক পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করার বিষয়ে অনাপত্তির জন্য অনুরোধ করা হয়েছে। নির্বাচন কমিশন এতে অনাপত্তি প্রদান করেছেন।সরকারি গাড়ি ব্যবহার করে স্ত্রীর নির্বাচরি প্রচারে অংশ নেওয়ার অভিযোগে বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হামিদুল আলমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করার বিষয়ে অনাপত্তি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হামিদুল আলমের স্ত্রী শাহাজাদী আলম ওরফে লিপি বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।পুলিশের অতিরিক্ত কমিশনার হামিদুল বলেন, আমি হৃদরোগ-ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছি। এ কারণে ১২ ডিসেম্বর থেকে ২৮ দিনের মেডিকেল ছুটিতে বগুড়া শহরের বাসায় বিশ্রামে আছি তার স্ত্রী বগুড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রচার শুরুর পর তিনি নির্বাচনি এলাকায় যাননি। নির্বাচনি কাজে সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগ ভিত্তিহীন। তার স্ত্রীর বিজয় ঠেকাতে একটি পক্ষ ভোটারদের বিভ্রান্ত করতে তার বিরুদ্ধে অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়াচ্ছে।



