

মুন্সীগঞ্জ-৩ আসনের একটি ভোটকেন্দ্রের সামনে নৌকা প্রতীকের এক সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটের দিন রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের নাম জিল্লুর রহমান (৪৫)। তিনি টেঙ্গর এলাকার শরীতুল মুন্সীর ছেলে। নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক ছিলেন নিহত জিল্লুর রহমান।স্থানীয়রা জানান, কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের অনুসারীদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।জিল্লুর রহমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।এর আগে, গত বুধবারও মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি এলাকায় নির্বাচনী সহিংসতায় একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের ওপর হামলায় নিহত হন ওই ব্যক্তি।



