Ad

সিদ্ধান্ত বদল করে জাপার চমক, কাল শপথ নেবেন নির্বাচিতরা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
japa
Durbin News

দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির বিজয়ীদের শপথ নিয়ে সিদ্ধান্ত পাল্টালো জাতীয় পার্টি। কাল বুধবার (১০ জানুয়ারি) শপথ নেবেন তারা।মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যা পৌনে সাতটায় দলটির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়। আর তাতে কাল দলটির নির্বাচিতদের শপথ নেয়া নিয়ে দিনভর চলা গুঞ্জন থামলো। জাপার বিবৃতিতে অনুরোধ করা হয়, বিজয়ী ১১ জনকে কাল শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে। আর পূর্বনির্ধারিত বৃহস্পতিবারের বৈঠক বাতিল করা হয়েছে।এর আগে, আজ মঙ্গলবার দলটির সূত্রে জানা যায়, কাল শপথ নেবেন না জাপার নির্বাচিতরা। কারণ হিসেবে বলা হয়, দলের চেয়ারম্যান জি এম কাদেরসহ বাকি নির্বাচিতরা এই মুহূর্তে ঢাকার বাইরে অবস্থান করছেন। তারা ঢাকায় ফিরে দলীয়ভাবে সিদ্ধান্ত নেবেন, তখন শপথ নেয়ার বিষয়ে ঘোষণা আসবে।তখন প্রশ্ন উঠে, সংসদে যোগ দেবেন কি না? নিশ্চিত করা হয়, জাতীয় পার্টি যাবে। তবে কখন শপথ নেবে তা পরিষ্কার করেনি জাপা সূত্র।সংসদে যাওয়ার বিষয়ে জি এম কাদের বলেন, সুষ্ঠু ভোট না হলেও জনগণের কথা বলার জন্য সংসদে যাবে জাতীয় পার্টি।সমালোচকরা বলছিলেন, বিরোধী দল হতে শপথ নেয়া নিয়ে জাতীয় পার্টির এমন অবস্থান। আওয়ামী লীগকে চাপে রেখে তারা বিরোধী দল হতে চায়। যারা স্বতন্ত্ররা বিরোধী দল না হতে পারে।এবারের ভোটে ২৯৮ আসনে বিজয়ীদের গেজেট প্রকাশ করা হয়েছে আজ। নবনির্বাচিতরা শপথ নেবেন কাল। এদিন সকাল ১০টায় সংসদ ভবনে শপথ নেবেন তারা। এজন্য পুরোপুরি প্রস্তুতি শেষ করেছে জাতীয় সংসদ সচিবালয়।প্রসঙ্গত, এবারের ভোটে ২৯৮ আসনের মধ্যে ২২৪টি আসন পেয়েছে নৌকার প্রার্থীরা। জাতীয় পার্টি ১১টি, কল্যাণ পার্টি ১টি আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৬২টি আসন। এ অবস্থায় বিরোধী দল কারা হচ্ছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। স্বতন্ত্রদেরও সুযোগ রয়েছে জাপাকে হটিয়ে বিরোধী দলের চেয়ারে বসার।উল্লেখ্য, নৌকা নিয়ে বিজয়ীদের মধ্য দুইজন আওয়ামী লীগের নয়। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বরিশাল-২ এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) রেজাউল করিম তানসেন বগুড়া-৪ আসনে নৌকা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad