রাজনীতি


এবার হোয়াটসঅ্যাপ চ্যানেল খুললো আওয়ামী লীগ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৫ জানুয়ারি ২০২৪, ০৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার

এবার হোয়াটসঅ্যাপ চ্যানেল খুললো আওয়ামী লীগ
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে চ্যানেল খুলেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। ইউটিউব, ভেরিফায়েড ফেসবুক পেজ, এক্স ও টেলিগ্রামের পর এবার এ সামাজিক যোগাযোগমাধ্যমেও যুক্ত হলো দলটি।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) আওয়ামী লীগের ওয়েব টিমের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ওয়েব টিমের সমন্বয়ক তন্ময় আহমেদ জানান, দলের সঙ্গে সাধারণ মানুষের মধ্যকার যোগাযোগ আরও সহজ করতে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে চ্যানেল চালু করা হয়েছে। বিশেষ করে তরুণ সমাজ এখন সহজেই এই চ্যানেল থেকে আওয়ামী লীগের বিভিন্ন বিষয় জানতে পারবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দল। ২০০৯ সাল থেকে টানা বাংলাদেশের ক্ষমতায় রয়েছে। হোয়াটসঅ্যাপ  চ্যানেল ছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের ইউটিউব চ্যানেল, ভেরিফায়েড ফেসবুক পেজ, এক্স ও টেলিগ্রামে অ্যাকাউন্টও রয়েছে। 

বাংলাদেশ আওয়ামী লীগের হোয়াটসঅ্যাপ চ্যানেল লিংক: https://link.albd.org/ALBDWAch

এক্স অ্যাকাউন্ট: https://twitter.com/albd1971

ইউটিউব অ্যাকাউন্ট: https://www.youtube.com/channel/UC69wxSBQmdp00E_f_v7YKZw

টেলিগ্রাম অ্যাকাউন্ট: https://t.co/E9e7DU9keW।

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ফারুক খানের ঘনিষ্ঠ প্রকৌশলী আমিনুলকে পদোন্নতি দিল বেবিচক

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকৌশলী আমিনুল হাসিবকে সুপারিনটেনডেন্ট পদে পদোন্নতি দেওয়াকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের একটি অংশের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে।

বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে: সাইফুল হক

বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্টে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতার ফলে সীমান্ত এলাকায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি দাবি করেছেন, শিশু ও নারীসহ কয়েকশ মানুষকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়ে বিএসএফ চরম অমানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে।

বিসিবি নির্বাচন নিয়ে এনসিপির অভিযোগ, ‘ক্রিকেটকে রাজনৈতিক নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং ক্রিকেট প্রশাসনকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার দাবি করেছেন, দেশের ক্রিকেটকে দুর্বল করে দেওয়ার একটি পরিকল্পিত প্রক্রিয়া চলছে, যেখানে দেশীয় রাজনৈতিক শক্তির পাশাপাশি বিদেশি প্রভাবও কাজ করছে।