

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে ফেসবুকে এমপি বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যারিস্টার সুমন নিজেই এ কথা জানালেন।হবিগঞ্জের এ স্বতন্ত্র এমপি বলেছেন, ‘‘নেত্রী (শেখ হাসিনা) আমাকে একটা কথা বলেছেন, ‘তোমাকে তো ফেসবুক থেকেই চিনি। তুমি তো ফেসবুকের এমপিই হয়ে গেছো’।”রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন দ্বাদশ সংসদে নির্বাচনে জয়ী স্বতন্ত্র এমপিরা। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বতন্ত্র এমপিদের অনেকে। সাংবাদিকরা তখন ব্যারিস্টার সুমনকে প্রশ্ন করেন, মন্ত্রীকে হারিয়ে আপনি নির্বাচিত হয়েছেন, এ নিয়ে প্রধানমন্ত্রী কিছু বলেছেন? এর জবাবে তিনি এ কথা বলেন।ব্যারিস্টার সুমন জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন, যারা নৌকা নিয়ে পাস করেছেন তারা হলো আপনার রেগুলার ফোর্স, আর আমরা যারা স্বতন্ত্র তারা হলো রিজার্ভ ফোর্স। দুই ফোর্সই দেশ ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে।এর বিপরীতে প্রধানমন্ত্রী কী বলেছেন, তা-ও জানান এই এমপি। 'প্রধানমন্ত্রী বলেছেন, সবই আমার। এরপর তো আর কোনো বক্তব্য থাকে না।'প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগে স্বতন্ত্র এমপিদের গণভবনে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। এরই অংশ হিসেবে রোববার বিকেল থেকে সরকারপ্রধানের বাসভবনে প্রবেশ করতে থাকেন স্বতন্ত্র সংসদ সদস্যরা।গত ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে ৬২টি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাদের মধ্যে তিনজন ছাড়া বাকিরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এবারের সংসদে আওয়ামী লীগের পরে দ্বিতীয় সর্বোচ্চ আসনে নির্বাচিতরা হলেন স্বতন্ত্ররা।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।