রাজনীতি


তিন মাস পর মুক্তি পেলেন বিএনপি নেতা আমিনুল হক


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার

তিন মাস পর মুক্তি পেলেন বিএনপি নেতা আমিনুল হক
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তিন মাস ৬ দিন তিনি মুক্তি পেলেন।

তার বিরুদ্ধে থাকা ১২টি মামলার সবকটিতে জামিন হওয়ার পর গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) গাজীপুর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান। তার বড় ভাই মঈনুল হক এ তথ্য জানিয়ে বলেন, আমিনুল হক শারীরিকভাবে অসুস্থ। তাকে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকতে হবে।

গত বছরের ২ নভেম্বর রাজধানীর গুলশান-২ এলাকা থেকে আমিনুল হককে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় বিভিন্ন থানায় করা ১২টি মামলায় তাকে আসামি করা হয়। এ সময় মামলায় গ্রেফতারের পর তাকে কারাগারে পাঠানো হয়। এ সময় তাকে দুই দফায় ১১ দিন রিমান্ডে নেয় পুলিশ।

মঈনুল হক তার ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি আরও জানান, সুস্থ হয়ে আবারও রাজনীতির মাঠে ফিরবেন জাতীয় ফুটবল দলের সাবেক এ অধিনায়ক।


জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

‘আওয়ামী লীগ সেদিনই ব্যাক করেছে’, ফেসবুক পোস্টে মাহফুজ আলম

জুলাই গণ–অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ কার্যত দেশের রাজনীতিতে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

মারা গেছেন আওয়ামীলীগের সাবেক মন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। চট্টগ্রামের মীরসরাই উপজেলা থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত এই প্রবীণ রাজনীতিবিদ বুধবার (১৩ মে) সকাল ১০টায় ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্পর্কে ইতিবাচক মন্তব্য করলেও আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ থেকে সদ্য পদত্যাগ করা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।

সীমান্ত হত্যা ও কাঁটাতারের বেড়া নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর উদ্বেগ প্রকাশ

ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সীমান্ত হত্যার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।