

দ্বাদশ জাতীয় সংসদে মহিলা সংরক্ষিত আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (ফেব্রুয়ারি ১৪) বিকেলে গণভবনে সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগের ৪৮ প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।এর আগে দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সেখানে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চূড়ান্ত করা হয়।মনোনীতরা হলেন- টাঙ্গাইল থেকে তারানা হালিম, ঢাকা থেকে সানজিদা খানম, শবনম জাহান, পারুল আক্তার, নাহিদ ও শেখ আনারকলি পুতুল, বরিশাল থেকে শাম্মী আহমেদ ও ফজিলাতুন্নেছা, জয়পুরহাট থেকে ডা. রোকেয়া সুলতানা ও মলি, চাঁপাই থেকে জেবিন মাহমুদ, ঠাকুরগাঁও থেকে দৌপদী বেবি আগরওয়াল, নাটোর থেকে কোহেলি কুদ্দুস, পঞ্চগড় থেকে রেজিয়া ইসলাম, নীলফামারী থেকে আশিকা সুলতানা, নেত্রকোনা থেকে নাদিয়া বিনতে আমিন, নোয়াখালী থেকে কানন আরা বেগম ও ফারিয়া খানম, লক্ষীপুর থেকে ফরিদুজ্জামান লাইলী ও অনিমা, গাজীপুর থেকে মেহের আফরোজ চুমকি, বাগেরহাট থেকে ফরিদা আক্তার, খুলনা থেকে মুন্নুজান সুফিয়ান, রুনু রেজা ও খালেদা রথী, চট্টগ্রাম থেকে দিলারা ইউসুফ, ওয়াশিকা সিদ্দিক আয়েশা ও শামীমা হারুন, ভোলা থেকে বিউটি, বরগুনা থেকে ফারজানা সুমি, পটুয়াখালী থেকে নাজনীন নাহার, ঝালকাঠি থেকে ফরিদা আক্তার বানু, নরসিংদী থেকে ফরিদা ইয়াসমীন ও মাসুদা সিদ্দীকি, কুমিল্লা থেকে অ্যারেমা দত্ত, খাগড়াছড়ি থেকে ডরোথী, ময়মনসিংহ থেকে উম্মে ফারজানা সাত্তার, গোপালগঞ্জ থেকে বেদুরা আহমেদ সালাম, ঝিনাইদহ থেকে কল্পনা আক্তার, সাতক্ষীরা থেকে লায়লা, রংপুর থেকে নাসিমা জামান ববি….বিস্তারিত আসছে……
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।