রাজনীতি


মনোনয়ন বঞ্চিতদের ধৈর্য ধরতে অনুরোধ কাদেরের


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার

মনোনয়ন বঞ্চিতদের ধৈর্য ধরতে অনুরোধ কাদেরের

বুধবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১৫৫৩ জন মনোনয়ন প্রার্থীর মধ্যে ৪৮ প্রার্থীর নাম ঘোষণা করে আওয়ামী লীগ। মনোনয়ন প্রক্রিয়া শেষ হওয়ার পর অনেক কর্মী কষ্ট ও দুঃখ পাওয়ার কথা গণমাধ্যমে প্রকাশের পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এতো নেতা-কর্মীর মাঝে কাউকে না কাউকে স্যাক্রিফাইস করতে হবে। আমাদের সামনে বিকল্প ছিল না, আমি তাদের ধৈর্য ধারণের অনুরোধ জানাচ্ছি।

আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে গুলিস্তনের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মনোনয়ন প্রক্রিয়া শেষ হওয়ার পর আমাদের অনেক কর্মী কষ্ট ও দুঃখ পেয়েছেন। ভবিষ্যতে আমরা তাদেরকে মূল্যায়নের সুযোগ অবশ্যই দেব। সরকারের ও দলের বিভিন্ন পর্যায়ে চেষ্টা করব তাদের মূল্যায়নের। হতাশা নিরাশা অনেকের মধ্যেই আছে। তবে রাজনীতিতে হতাশা ও নিরাশার কোন স্থান নেই। রাজনীতি কমিটমেন্টের ব্যাপার, কমিটমেন্ট নিয়েই রাজনীতি করতে হয়। 


জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ফারুক খানের ঘনিষ্ঠ প্রকৌশলী আমিনুলকে পদোন্নতি দিল বেবিচক

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকৌশলী আমিনুল হাসিবকে সুপারিনটেনডেন্ট পদে পদোন্নতি দেওয়াকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের একটি অংশের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে।

বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে: সাইফুল হক

বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্টে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতার ফলে সীমান্ত এলাকায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি দাবি করেছেন, শিশু ও নারীসহ কয়েকশ মানুষকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়ে বিএসএফ চরম অমানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে।

বিসিবি নির্বাচন নিয়ে এনসিপির অভিযোগ, ‘ক্রিকেটকে রাজনৈতিক নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং ক্রিকেট প্রশাসনকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার দাবি করেছেন, দেশের ক্রিকেটকে দুর্বল করে দেওয়ার একটি পরিকল্পিত প্রক্রিয়া চলছে, যেখানে দেশীয় রাজনৈতিক শক্তির পাশাপাশি বিদেশি প্রভাবও কাজ করছে।