

মো.সুমন মিয়া, নোবিপ্রবি প্রতিনিধি : আগামী ৯ মার্চ আসন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ইকরামুল হক টিটুকে পুনরায় বিজয়ী করার লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত বৃহত্তর ময়মনসিংহের শিক্ষার্থীদের আয়োজনে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(১৬ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন সাবেক সভাপতি ও বর্তমান ছাত্র উপদেষ্টা শাহরিয়ার নাসের, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরাফাতুল হক আশিক, বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতিয়ার জাহান নাবিদ, বৃহত্তর ময়মনসিংহ অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি ধ্রুব কান্তি বকসী, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসাইন সুমন, অ্যাসোসিয়েশনের সভাপতি নির্ঝর আহমেদ, সাধারণ সম্পাদক নাফিজ আল আবিদ অর্নব, মো. রুহুল আমিন, মাহমুদুল হাসান লোমানসহ অন্যরা। মতবিনিময় সভায় বক্তারা বলেন, ইকরামুল হক টিটু সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছেন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ময়মনসিংহের শিক্ষার্থীদের সুখে-দুঃখে সবসময় সঙ্গী হয়ে পাশে থেকেছেন। শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ তিনি। ইতিহাস, ঐতিহ্য আর শিক্ষার নগরীখ্যাত ময়মনসিংহ সিটিকে আরো এগিয়ে নিতে ইকরামুল হক টিটুর বিকল্প নেই। এ সময় আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে একজন শিক্ষার্থীবান্ধব জননেতা হিসেবে ইকরামুল হক টিটুকে পুনরায় মেয়র নির্বাচিত করার জন্য শিক্ষার্থীদের কাজ করার আহ্বান জানান বক্তারা।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।