রাজনীতি


জাতীয় পার্টি বন্দি হয়ে আছে: জিএম কাদের


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৮ অপরাহ্ন, শনিবার

জাতীয় পার্টি বন্দি হয়ে আছে: জিএম কাদের
জাতীয় পার্টি বন্দি হয়ে আছে এমন মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ার‌ম্যান জিএম কাদের বলেছেন, আমরা যখনই জনগণের জন্য রাজনীতি করতে চাই, তখনই সরকার জাতীয় পার্টিকে ভেঙে দেওয়ার চেষ্টা করে। বলেন, জাতীয় পার্টি ২০১৪ সালের নির্বাচনে ‘বার্গেনিং পাওয়ার’ হারিয়ে ফেলেছে।


রাজধানীর বনানীতে জাপা কার্যালয়ে আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ৭৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, ২০১৪ সালের আগে আমরা পরজীবী হলেও আমাদের সিদ্ধান্ত নেয়ার একটা চয়েজ ছিল। আমরা এখানে যেতে পারি বা চাইলে অন্যখানেও যেতে পারি। আর এখন আমরা বন্দী হয়ে গেছি। একজন ছাড়া অন্য কারো কাছে যেতে পারবো না। কারণ আমাদের আরেকজন লোক সরকারের পাশে বসে থাকেন। তিনি যখন ডাক দেবেন সরকার তাকে মদত দেবে। মিডিয়া তাকে বিভিন্নভাবে কাভারেজ দেবে। আর আমাদের দল ভেঙে যাচ্ছে, ভেঙে যাচ্ছে বলে ভেঙে দেওয়া হবে এবং আইন প্রণয়নের মাধ্যমে আমাদের লাঙ্গল প্রতীক নিয়ে যাওয়া হবে; এই ধরনের ধমকি দেওয়া হবে। এই ধরনের সমস্যায় জাতীয় পার্টি সবসময় ভঙ্গুর হয়ে যাচ্ছে। আর এইসবের কারণ হচ্ছে আমাদের দুর্বলতা।

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ফারুক খানের ঘনিষ্ঠ প্রকৌশলী আমিনুলকে পদোন্নতি দিল বেবিচক

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকৌশলী আমিনুল হাসিবকে সুপারিনটেনডেন্ট পদে পদোন্নতি দেওয়াকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের একটি অংশের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে।

বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে: সাইফুল হক

বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্টে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতার ফলে সীমান্ত এলাকায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি দাবি করেছেন, শিশু ও নারীসহ কয়েকশ মানুষকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়ে বিএসএফ চরম অমানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে।

বিসিবি নির্বাচন নিয়ে এনসিপির অভিযোগ, ‘ক্রিকেটকে রাজনৈতিক নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং ক্রিকেট প্রশাসনকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার দাবি করেছেন, দেশের ক্রিকেটকে দুর্বল করে দেওয়ার একটি পরিকল্পিত প্রক্রিয়া চলছে, যেখানে দেশীয় রাজনৈতিক শক্তির পাশাপাশি বিদেশি প্রভাবও কাজ করছে।