আসছে জুন মাসের মধ্যেই স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করা হবে। আর এই বছরের মধ্যে উদ্বোধিত হবে দেশের প্রথম মেট্রোরেল এবং কর্ণফুলী টানেল। এমন তথ্য জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৩০ মার্চ) সকালে রাজধানীর শাহবাগ গণগ্রন্থাগারে ‘জয় বাংলা আর্ট ক্যাম্প এবং পিতার ভাবনায় সোনার বাংলা’ চিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

এ সময় কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। এরপরও বর্তমান সরকারকে অপবাদ দেওয়া হচ্ছে। এরা বোধ হয় এ সকল উন্নয়ন চোখে দেখতে পান না।

citytouch 728-X-90

তিনি আরও বলেন, এরা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। ইতিহাস থেকে যারা বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চেয়েছিল, তারাই আজ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।