

পটুয়াখালী কেন্দ্রীয় শহিদ মিনারে বসে এক যুবককে পিটিয়ে জখম করে টাকা ছিনতাই করার অভিযোগে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান বাদলের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।বুধবার (৬ মার্চ) পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন ভুক্তভোগী যুবক মো. সুমন হোসেন।অভিযুক্ত মেহেদী হাসান বাদল পটুয়াখালী শহরের একতা সড়ক এলাকার বেপারি বাড়ির বাসিন্দা ফারুক মেকার এর ছেলে। বর্তমানে তিনি পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।মামলায় বাদল ছাড়াও তার অনুসারী, মো. সজিব হাসান সূর্য ও সিয়াম হোসেন আবিদসহ অজ্ঞাত আরো ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়েছে।এর আগেও মেহেদী হাসান বাদল ২০২২ সালের জুন মাসে পৌর নিউমার্কেটে বসে সাদা পোশাকধারী দুই পুলিশ সদস্যকে মারধর করে ব্যাপক সমালোচনায় আসেন। উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে পটুয়াখালী চীফ জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে মামলা চলমান রয়েছে। এছাড়া পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি বেপরোয়া হয়ে উঠেছেন।এর আগে গত ২১ ফেব্রুয়ারী রাত ৯ টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ভুক্তভোগী সুমনকে মারধর করে জখম করা হয়। এ সময় আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তোভোগী মো. সুমন হোসেন দীর্ঘদিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক দুস্থ প্রতিবন্ধী সোসাইটি’'র সাংগঠনিক সম্পাদক হিসেবে সামাজিক কর্মকাণ্ড করে আসতেছে। তবে মামলার আসামি মোহাম্মদ মেহেদী হাসান বাদলের সঙ্গে তার পূর্ববিরোধ থাকায় বিভিন্ন সময় তাকে মারধর কিংবা হুমকি ধামকি দিয়ে আসছিল। এমতাবস্থায় গত ২১শে ফেব্রুয়ারী শহীদ মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার সন্ধ্যায় পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন খেলাঘর আসর। পরে ওই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা শেষে রাত ৯ টার দিকে মো. সুমন হোসেন শহীদ মিনারের সামনে ঝাউতলা সড়কে আসলে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাদল ও তার সহযোগী মো. সজিব এবং সিয়াম হোসেন আবিদ সহ বেশ কিছু সন্ত্রাসীরা তার উপর অতকৃত হামলা চালায়। এসময় তার গলায় থাকা ১ ভরি স্বর্ণের চেইন এবং সুমনের সাথে থাকা সাঈদ শিকদারের বাম পকেট থেকে ৭ হাজার টাকা নিয়ে দৌড়েযায় মেহেদী হাসান বাদল ও তার সহযোগীরা। পরে স্থানীয়রা এসে সুমন হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।ভুক্তভোগী সুমন হোসেন বলেন,‘ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমি এক মজলুম যুবক । আমার উপরে এই (নাতি বাদল) যেভাবে অতর্কিত ভাবে হামলা চালিয়ে আমাকে জখম করেছে, স্থানীয়রা এগিয়ে না আসলে হয়তো আমাকে মেরে ফেলতো। আমি এই সন্ত্রাসীর বিচার চাই। এবং আমাকে সে প্রান নাসের হুমকি দিয়েছে, আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমার প্রানের নিরাপত্তা চাই।’এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাকছুদুল হক বলেন,‘ বিচারক মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তভাড় দেন।’অভিযুক্ত ছাত্রলীগ নেতা মেহেদী হাসান বাদল বলেন; আমি মামলার বিষয়ে এখনও জানি না। যদি মামলা দিয়েও থাকে, সেটা একটি ভুয়া ও মিথ্যা মামলা। কারন আমি সুমনে মারিনি এবং আমি ঘটনাস্থলে ছিলাম না। পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, তানভীর হাসান আরিফ বলেন,‘মামলার বিষয়ে আমরা এখন পর্যন্ত কিছু জানি না। ছাত্রলীগ কখনও মাদকাসক্ত, চাঁদাবাজ ও সন্ত্রাসদের আশ্রয় প্রশ্রয় দেয় না। আর এই ঘটনার যদি সত্যতা পাওয়া যায় তাহলে কেন্দ্রীয় সভাপতি- সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা গ্রহন করা হবে।’.এ ব্যাপারে পটুয়াখালী জেলা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা কেন্দ্রীয় ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান বলেন,’মামলার বিষয়টি অবগত নই যদি এইরকম ঘটনা ঘটে থাকে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।’এদিকে অভিযোগ রয়েছে, মেহেদী হাসান বাদল স্থানীয় শহরের পিডিএস মাঠ এলাকার নাতি বাদল হিসেবে পরিচিত। তিনি স্থানীয় প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় থেকে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম করে আসছেন।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।