রাজনীতি


পটুয়াখালী পৌরসভায় আবারও মেয়র নির্বাচিত মহিউদ্দিন


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৯ মার্চ ২০২৪, ০৯:১১ অপরাহ্ন, শনিবার

পটুয়াখালী পৌরসভায় আবারও মেয়র নির্বাচিত মহিউদ্দিন
পটুয়াখালী পৌরসভা নির্বাচনে আবারও মেয়র নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন আহমেদ। ১১ হাজার ৪২ ভোটের ব্যবধানে মহিউদ্দিন আহমেদ পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে পটুয়াখালী পৌরসভার মেয়র। নির্বাচনে মহিউদ্দিন আহমেদ জগ প্রতীক নিয়ে পেয়েছেন ২০ হাজার ৭১৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. মো. শফিকুল ইসলাম মোবাইল প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৬৭৬ ভোট। 

বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা খান আবি শাহানুর খান। 

তিনি বলেন, ‘আজ শনিবার সকাল থেকে ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছেন, কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ ১১ হাজার ৪২ ভোটের ব্যবধানে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন।’ 

এদিকে নির্বাচনে মোট পাঁচজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন মো. এনায়েত হোসেন (নারিকেল গাছ প্রতীক), আবুল কালাম আজাদ (রেল গাড়ী) ও মো. নাসির উদ্দিন খান (কম্পিউটার প্রতীক)। এ ছাড়া ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪১ জন ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 

মেয়র মহিউদ্দিন আহমেদ বলেন, ‘গত ৫ বছর এই শহর এবং প্রতিটি মানুষের জন্য কাজ করেছি। তাই মানুষ এর প্রতিদান হিসেবে আমাকে বিজয়ী করেছেন। পটুয়াখালী পৌরবাসীর কাছে কৃতজ্ঞ। আগামী ৫ বছর ইনশাআল্লাহ মানুষের জন্য বরাবরের মতোই কাজ করবো।’

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ফারুক খানের ঘনিষ্ঠ প্রকৌশলী আমিনুলকে পদোন্নতি দিল বেবিচক

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকৌশলী আমিনুল হাসিবকে সুপারিনটেনডেন্ট পদে পদোন্নতি দেওয়াকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের একটি অংশের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে।

বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে: সাইফুল হক

বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্টে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতার ফলে সীমান্ত এলাকায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি দাবি করেছেন, শিশু ও নারীসহ কয়েকশ মানুষকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়ে বিএসএফ চরম অমানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে।

বিসিবি নির্বাচন নিয়ে এনসিপির অভিযোগ, ‘ক্রিকেটকে রাজনৈতিক নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং ক্রিকেট প্রশাসনকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার দাবি করেছেন, দেশের ক্রিকেটকে দুর্বল করে দেওয়ার একটি পরিকল্পিত প্রক্রিয়া চলছে, যেখানে দেশীয় রাজনৈতিক শক্তির পাশাপাশি বিদেশি প্রভাবও কাজ করছে।