

মেহেদী হাসান, যবিপ্রবি প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি অবশেষে পূর্ণাঙ্গ হতে চলেছে। শাখা ছাত্রলীগ আয়োজিত এক বর্ধিত সভায় এই আশ্বাস দেয়া হয়। শাখা ছাত্রলীগের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ - বিজ্ঞান বিষয়ক সম্পাদক আদিত্য বর্ধন। তিনি বর্তমানে যবিপ্রবি শাখা ছাত্রলীগ দেখভালের দায়িত্ব পালন করছেন। কেন্দ্রীয় নেতাকে পেয়ে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, ছাত্রলীগের কর্মীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে ছাত্ররাজনীতি করে আসছে। শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণার ১৯ মাস পার হলেও আমরা পূর্ণাঙ্গ কমিটি পায়নি। কমিটি পূর্ণাঙ্গ হলে পরিশ্রমী ও ত্যাগী কর্মীদের দীর্ঘদিনের একটি স্থায়ী রাজনৈতিক পরিচয় হবে।প্রধান অতিথির বক্তব্যে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক আদিত্য বর্ধন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, খুব দ্রুতই যবিপ্রবি শাখা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করা হবে। দীর্ঘদিন ধরে যারা রাজনীতির মাঠে কাজ করে এসেছেন ত্যাগী, পরিশ্রমী, মেধাবী ও যোগ্য কর্মীদের নিয়ে খুব দ্রুততম সময়ের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করা হবে।শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে এবং শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন , সহ সভাপতি নাজমুস সাকিব, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম হৃদয় সহ বিভিন্ন হল, অনুষদ, বিভাগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।