রাজনীতি


জিএম কাদেরকে টেপার লিগ্যাল নোটিশ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২১ মার্চ ২০২৪, ১১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার

 জিএম কাদেরকে টেপার লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদকঃ  জাতীয় পার্টি (কা-চু) বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলের প্রেসিডিয়াম সদস্য পদ হইতে সাহিদুর রহমান টেপাসহ আরো ১০ জনকে অব্যাহতি প্রদানের ঘোষণা দেয়। এতে সাইদুর রহমান টেপাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে দাবি করে ৫০ কোটি টাকার মানহানির অভিযোগে এনে জিএম কাদেরের বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানী আদালতে আশ্রয় নেয়ার হুমকি দিয়ে লিগ্যাল নোটিশ দিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট গাজী রবিউল ইসলাম সাগর। 

বৃহস্পতিবার বিকেলে এই লিগ্যাল নোটিশ জিএম কাদেরের বনানীস্থ চেয়ারম্যান কার্যালয় ও জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে পৌঁছে দেয়া হয়েছে।

টেপার অব্যাহতি প্রদান অবৈধ ও অনৈতিক দাবি করে লিগ্যাল নোটিশে বলা হয়, একজন সম্মানি ব্যক্তির বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যে ভুল করা হয়েছে, তা সাত কর্ম দিবসের মধ্যে প্রত্যাহার করে নেয়ার আহবান করা হয়। নতুবা জিএম কাদেরের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার হুমকি দেয়া হয়েছে ওই লিগ্যাল নোটিশে।

উল্লেখ সাইদুর রহমান টেপা গত ৯ মার্চ অনুষ্ঠিত দশম জাতীয় সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টির এক নম্বর কো-চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর বৃহস্পতিবার ২১ মার্চ সাইদুর রহমান টেপাসহ ১০ জনকে জাতীয় পার্টি(কা-চু) থেকে অব্যাহতির প্রচার করা হয়।

সম্পর্কিত

জাতীয় পার্টি

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ফারুক খানের ঘনিষ্ঠ প্রকৌশলী আমিনুলকে পদোন্নতি দিল বেবিচক

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকৌশলী আমিনুল হাসিবকে সুপারিনটেনডেন্ট পদে পদোন্নতি দেওয়াকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের একটি অংশের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে।

বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে: সাইফুল হক

বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্টে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতার ফলে সীমান্ত এলাকায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি দাবি করেছেন, শিশু ও নারীসহ কয়েকশ মানুষকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়ে বিএসএফ চরম অমানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে।

বিসিবি নির্বাচন নিয়ে এনসিপির অভিযোগ, ‘ক্রিকেটকে রাজনৈতিক নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং ক্রিকেট প্রশাসনকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার দাবি করেছেন, দেশের ক্রিকেটকে দুর্বল করে দেওয়ার একটি পরিকল্পিত প্রক্রিয়া চলছে, যেখানে দেশীয় রাজনৈতিক শক্তির পাশাপাশি বিদেশি প্রভাবও কাজ করছে।