রাজনীতি


কসবায় ছাত্রলীগের আহবায়ক কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয়েছে


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৯ মার্চ ২০২৪, ১০:১৭ অপরাহ্ন, শুক্রবার

কসবায় ছাত্রলীগের আহবায়ক কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয়েছে
শাহপরান  ব্রাহ্মণবাড়িয়ার : সাংগঠনিক কার্যক্রম স্থবিরতার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) মধ্যরাতে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক কাজে স্থবিরতা দেখা দেওয়ায় কসবা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল জানান, অচিরেই কর্মী সভার মাধ্যমে দ্রুততম সময়ে কসবা উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হবে।
২০১৯ সালের ৩০ জুন আফজাল হোসেন রিমনকে আহবায়ক, কাজী মানিক ও আশরাফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে তিন মাসের জন্য ৫৫ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়। সেই আহবায়ক কমিটি প্রায় পাঁচ বছর পর বিলুপ্ত ঘোষণা করলো জেলা ছাত্রলীগ।  

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

‘আওয়ামী লীগ সেদিনই ব্যাক করেছে’, ফেসবুক পোস্টে মাহফুজ আলম

জুলাই গণ–অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ কার্যত দেশের রাজনীতিতে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

মারা গেছেন আওয়ামীলীগের সাবেক মন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। চট্টগ্রামের মীরসরাই উপজেলা থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত এই প্রবীণ রাজনীতিবিদ বুধবার (১৩ মে) সকাল ১০টায় ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্পর্কে ইতিবাচক মন্তব্য করলেও আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ থেকে সদ্য পদত্যাগ করা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।

সীমান্ত হত্যা ও কাঁটাতারের বেড়া নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর উদ্বেগ প্রকাশ

ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সীমান্ত হত্যার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।