হেড অফ ডিজিটাল মিডিয়া


কক্সবাজার জেলা প্রতিনিধি :আগামী ৮মে সারাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের মনোনয়ন যাচাই বাছাই শেষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে আজ মঙ্গলবার (২৩ এপ্রিল)। কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে এ প্রতীক বরাদ্দের ঘোষণা দেওয়া হয়।তফশীল অনুযায়ী ২৩ এপ্রিল ছিলো প্রথম ধাপের উপজেলাসমূহে প্রার্থীদের প্রতীক বরাদ্দের দিন। জেলা রিটার্নিং কার্যালয় সূত্রে জানা যায়, কক্সবাজার সদর, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সদর উপজেলায় চেয়ারম্যান পদে নুরুল আবছার পেয়েছেন মোটর সাইকেল প্রতীক, কায়সারুল হক জুয়েল পেয়েছেন দোয়াত কলম এবং মুজিবুর রহমান আনারস প্রতীক পেয়েছেন।সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী রশিদ মিয়া। এক্ষেত্রে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।মহিলা ভাইস চেয়ারম্যান পদে অধ্যাপিকা রুমানা পেয়েছেন ফুটবল প্রতীক, চম্পা উদ্দিন পেয়েছেন কলস প্রতীক।মহেশখালী উপজেলায় ৫ চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে হাবিব উল্লাহ হাবিব টুপি প্রতীক পেয়েছেন, গোলাম কুদ্দুস চৌধুরী পেয়েছেন মোটর সাইকেল, শরীফ বাদশা পেয়েছেন আনারস, জয়নাল আবেদীন পেয়েছেন দোয়াত কলম এবং আব্দুল্লাহ আল নিশান পেয়েছেন চিংড়ি মাছ প্রতীক।ভাইস চেয়ারম্যান পদে মিফতাহুল করিম বাবু পেয়েছেন মাইক, শাহজাহান পারুল পেয়েছেন তালা, জাহেদুল হুদা পেয়েছেন চশমা প্রতীক,মোহাম্মদ আবু ছালেহ পেয়েছেন বই এবং মঈন উদ্দিন তোফাইল পেয়েছেন উড়োজাহাজ প্রতীক।মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহানারা জাহাঙ্গীর পেয়েছেন প্রজাপতি, মিনুয়ারা মিনু পেয়েছেন ফুটবল এবং মনোয়ারা বেগম পেয়েছেন কলম প্রতীক। কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান পদে অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধূরী পেয়েছেন মোটরসাইকেল প্রতীক, ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম পেয়েছেন ঘোড়া এবং আছহাব উদ্দিন সিকদার পেয়েছেন আনারস প্রতীক। ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক আকবর খাঁন পেয়েছেন উড়োজাহাজ প্রতীক, যুবলীগ নেতা জুনাইদুল হক পেয়েছেন চশমা এবং আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দিন তালুকদার পেয়েছেন বই প্রতীক।মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছৈয়দা মেহেরুন্নেছা পেয়েছেন ফুটবল প্রতীক, হাসিনা আক্তার পেয়েছেন কলস প্রতীক।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।