

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় মো. শাহাজান (৫০) নামের জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার চর হাজারী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জামায়াতের আমির মো. শাহাজান ।
১ এপ্রিল শুক্রবার ভোররাত ৩টার দিকে শাহাজানের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এবং দুপুর ১২টার দিকে তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে তোলা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়,মিছিলের পরিকল্পনা করায় ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনে মো. শাহাজানকে গ্রেপ্তার করা হয়েছে ।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন , 'গ্রেপ্তারকৃত আসামির নেতৃত্বে লোকজন মিছিল করেছে। মিছিল থেকে নাশকতার পরিকল্পনাও করা হয়েছিল বলে জানান তিনি।
এ বিষয়ে উপজেলার জামায়াতের সেক্রেটারি মোশারেফ হোসেন বলেন , 'মিছিলের পরিকল্পনার অভিযোগে শাহাজানকে গ্রেপ্তার করলেও গত ২৯ মার্চ দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়েছে। আমরা কেউ এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নই।'


