

শেখ হাসিনা সরকার ৫ আগষ্ট পতন হওয়ার পর থেকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় বিএনপি-যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দল এর নাম ব্যবহার করে কথিত বিএনপি নামধারীরা দখলদারি-চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছেন। সেই সকল নামধারী কথিত বিএনপি’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন গোয়ালন্দ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে গোয়ালন্দ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গোয়ালন্দ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু’র নাম ব্যবহার করে বক্তরা বলেন, সুলতান নুর ইসলাম মুন্নু ও তার অনুসারীরা ৫ আগষ্ট স্বেরাচারী শেখ হাসিনা সরকার পতন হওয়ার পর থেকে প্রথমেই দৌলতদিয়া যৌনপল্লীর মাদক স¤্রাট ঝুমুর বাড়ীওয়ালীর আশ্রয় দিয়ে মাদক ব্যবসা পরিচালনার পুনরায় সুযোগ দেয়। দখল করে দৌলতদিয়া মাহিন্দ্র ষ্ট্যান্ড, স্পীড বোর্ডে ঘাট সহ বিভিন্ন স্পটে দখলদারি-চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম। সুতরাং আমরা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা এর প্রতিবাদ করি। প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে বক্তরা বলেন, চাঁদাবাজ, দখলদারি এবং সন্ত্রাসী যেই হোক তার উপযুক্ত শাস্তি দেওয়ার আহবান জানান। দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি, দখলদারি করলে তার বহিস্কারের দাবিও করেন বক্তারা। সংবাদ সম্মেলনে সভাপত্বি করেন উপজেলা বিএনপি’র সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ। এসময় সংবাদ সম্মেলনে আরোও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোসারফ আহমেদ, পৌর বিএনপি সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজি, গোয়ালন্দ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সানোয়ার আহমেদ সানু সহ সকল ইউনিয়ন বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেকাকর্মীরা।এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ জানান, গতকাল তারা এক সংবাদ সম্মেলন করে আমার বাবা এবং আমার এবং আমার ভাইয়ের বিরুদ্ধে যে কথাগুলো বলেছেন তা সম্পূর্ণই অসত্য এবং বানোয়াট। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাছাড়া ৫ আগস্টের পরে ওনাদের বেশ কিছু কার্যকলাপের ভিডিও ফুটেজ আমার হাতে আছে প্রয়োজনে সাংবাদিকদের মাধ্যমে আমি প্রচার করবো।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।