

আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (২ এপ্রিল) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়নের লক্ষ্যে আওয়ামী লীগের সাংগঠনিক ইউনিটগুলোর মাঝে বই বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। এই সম্মেলন এবং ২০২৩-২৪ সালের নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত এবং স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য সারাদেশে দলীয় কোন্দল-কলহ দূর করতে দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
মিথ্যাচার আর বিভ্রান্তিছড়ানোর অপচেষ্টা পরিহার করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিন।
বে?
তিনি আরও বলেন, বিএনপি যাকে নেতা মনে করে সেতো পলাতক আসামি। দেশ ত্যাগের পূর্বে রাজনীতি করবেনা বলে লিখিত দেয়। জনগণ সেই ব্যক্তিকে ফিরিয়ে আনতে কেন গণঅভ্যুত্থান করবে?
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি ও ড. হাছান মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদকসহ প্রমুক নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।



