

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনে এবং জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে দরকার হলে আবারও রাজপথে নামতে হবে। শনিবার (৫ অক্টোবর) ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল তার বক্তব্যে জোর দিয়ে বলেন, "যারা দুর্নীতি করে, চাঁদাবাজি করে, তারা বিএনপির লোক নয়।" তিনি জানান, দলের শুদ্ধি অভিযান চলছে এবং তারা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার পুনরুদ্ধারের জন্য কাজ করছেন।ফখরুল দাবি করেন, বর্তমান সরকার একটি ষড়যন্ত্রের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে। তিনি বলেন, "ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত বিজয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।" তিনি আরও বলেন, "আমরা যদি গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার করতে পারি, তবে সবকিছু ঢেলে সাজানোর চেষ্টা করব।"বিএনপি মহাসচিব শিক্ষকদের সমস্যার ব্যাপারে সমবেদনা প্রকাশ করে বলেন, "আজকে শিক্ষকদের জাতীয়করণ করার দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত।" তিনি আরও বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা জাতির উন্নয়ন নিশ্চিত করতে পারছে না, এবং এই ব্যবস্থার পুনর্গঠন করা প্রয়োজন।মির্জা ফখরুল তার বক্তব্যে বর্তমান সরকারকে তীব্র সমালোচনা করে বলেন, "শেখ হাসিনা যে ভূতদের নিয়ে প্রশাসন দখল করেছিলেন, সে ভূতগুলো এখনো প্রশাসনেই আছে।" তিনি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং তার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার জন্য দোয়া চান।ফখরুল বলেন, "জনগণ আপনাকে যোগ্য মনে করলে ভোট দেবে," উল্লেখ করে তিনি জনগণের শক্তি কাজে লাগানোর আহ্বান জানান। এছাড়া, তিনি সতর্ক করেন যে জাতির ভাগ্য পরিবর্তন করতে হলে সঠিক পথে এগিয়ে যেতে হবে, এবং এজন্য প্রয়োজন শক্তিশালী রাজনৈতিক ও সামাজিক আন্দোলন।মির্জা ফখরুলের এই বক্তব্যে বিএনপির রাজপথে ফেরার প্রস্তুতির ইঙ্গিত পাওয়া যায়, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি করতে পারে।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।