

মাসুদ সাঈদীর সাম্প্রতিক ফেসবুক পোস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন এবং তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। ২০২৪ সালের ১৫ অক্টোবর, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেন, যেখানে তিনি ট্রাইব্যুনালের পুনর্গঠন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। পোস্টে তিনি লেখেন, “ট্রাইব্যুনাল ইজ রেডি, এবার আসো খেলা হবে!” তাঁর পোস্টে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনের ছবি শেয়ার করা হয়, যেখানে নতুন ট্রাইব্যুনালের সদস্যদের নাম উল্লেখ করা হয়েছে।মাসুদ সাঈদী পোস্টে আরও বলেন, “খুনি হাসিনার বানানো আইনে এবং তারই তৈরি ট্রাইব্যুনালে এবার হাসিনা ও তার সহযোগীদের বিচার হবে, ইনশাআল্লাহ। এই দিনটির জন্য আমি আল্লাহর কাছে বহুবার কান্না করেছি।” তিনি তাঁর পোস্টের মাধ্যমে আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং আসন্ন বিচার প্রক্রিয়ার অপেক্ষায় থাকার কথা উল্লেখ করেন।নতুন গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার। এর সাথে ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এই ট্রাইব্যুনাল মূলত আওয়ামী লীগ সরকারের আমলে, ২০১০ সালে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠন করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছে। তাদের উদ্দেশ্য ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডকে ‘গণহত্যা’ হিসেবে বিবেচনা করে নতুন বিচার প্রক্রিয়া শুরু করা।আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল গত সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে জানান, গত জুলাই ও আগস্ট মাসে ছাত্র আন্দোলনের সময় যেসব অভিযোগ উঠেছে, তা তদন্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হবে। ছাত্র আন্দোলনের দমন-পীড়নকে কেন্দ্র করে নতুন তদন্ত শুরু হবে এবং যারা এতে সরাসরি জড়িত, তাদের বিচার করা হবে। এই পদক্ষেপ নিয়ে দেশব্যাপী ব্যাপক আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, এই ট্রাইব্যুনালের নতুন ভূমিকা সরকার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে কাজ করবে।দেলোয়ার হোসেন সাঈদী, যিনি একাত্তরের মানবতাবিরোধী অপরাধের জন্য আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন, ২০২৩ সালের ১৪ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কারা হেফাজতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর থেকে সাঈদীর অনুসারীরা সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আসছেন। দেলোয়ার হোসেন সাঈদীর চার ছেলের মধ্যে বড় ছেলে রাফিক বিন সাঈদী মারা গেছেন। অন্য দুই ছেলে শামীম সাঈদী আমেরিকায় এবং নাসিম সাঈদী যুক্তরাজ্যে বসবাস করছেন। বর্তমানে দেশে থাকা একমাত্র ছেলে হলেন মাসুদ সাঈদী, যিনি সরকারের সমালোচনায় নিয়মিত সক্রিয়।মাসুদ সাঈদীর এই পোস্ট দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তাঁর এই মন্তব্য ও পোস্টকে অনেকে প্রতিক্রিয়াশীল হিসেবে দেখছেন এবং তিনি কীভাবে ট্রাইব্যুনাল নিয়ে এমন বক্তব্য দিচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, সাঈদীর সমর্থকরা মনে করছেন, এটি তাঁদের দীর্ঘ প্রতীক্ষার একটি সূচনা মাত্র, যেখানে তাঁরা শেখ হাসিনা সরকার ও তার মিত্রদের বিচারের মুখোমুখি হতে দেখবেন।এই পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও বিচারিক প্রক্রিয়া নতুন এক মোড় নিতে যাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুনর্গঠন এবং নতুন মামলার শুনানি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।