হেড অফ ডিজিটাল মিডিয়া


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব বুঝে না পাওয়ার ইস্যুতে আজ শনিবার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলন করবেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। এর আগেই তার সমর্থকদের ব্যানারে 'ঢাকাবাসী' প্ল্যাটফর্ম নগর ভবনের সব ফটকে তালা লাগিয়ে করপোরেশনের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দিয়েছে।বিক্ষোভকারীদের দাবি, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট থাকার পরও ইশরাককে শপথ নিতে দেওয়া হচ্ছে না—যা ‘জনগণের সঙ্গে বেঈমানি’। গণমাধ্যমে প্রেরিত এক ক্ষুদেবার্তায় জানানো হয়েছে, চলমান সংকট ও মেয়র পদে শপথ নিয়ে ইশরাক সন্ধ্যায় বক্তব্য রাখবেন।এদিকে গুলিস্তান থেকে সচিবালয় পর্যন্ত লংমার্চে পুলিশের বাধায় সাময়িক থেমে গেলেও বিক্ষোভকারীরা নগর ভবনের সামনে ফিরে এসে আন্দোলন জোরদার করেন। বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই—এই স্লোগানে মুখর ছিল গোটা এলাকা।ইতিমধ্যে নগর ভবনের ৬৫টি তালা লাগিয়ে দেওয়া হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের। এমনকি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারাও ভবনে ঢুকতে পারছেন না।ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে ২৭ মার্চ আদালতের রায়ের ভিত্তিতে নির্বাচন কমিশন ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে। যদিও কিছু প্রশাসনিক দ্বিধা ও আইনি ব্যাখ্যা নিয়ে জটিলতা তৈরি হয়। বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয় আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে, তবে এখনও শপথের দিন নির্ধারণ হয়নি।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।