রাজনীতি


উপদেষ্টা পরিষদ গঠনে সার্চ কমিটি গড়ল এনসিপি


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৭ মে ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন, শনিবার

উপদেষ্টা পরিষদ গঠনে সার্চ কমিটি গড়ল এনসিপি
 জুলাইয়ের গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দ্বারা গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় উপদেষ্টা পরিষদ গঠনের জন্য ১২ সদস্যের একটি সার্চ কমিটি গঠন করেছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের অনুমোদনে গঠিত এই কমিটির সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। 

কমিটির অন্যান্য সদস্যরাও দলের বিভিন্ন পর্যায়ের সক্রিয় নেতা। দলটি চায় দেশের বিভিন্ন অঙ্গনের অভিজ্ঞ শিক্ষক, সাংবাদিক ও পেশাজীবীদের সম্পৃক্ত করতে, যাতে তরুণ নেতৃত্বের সঙ্গে অভিজ্ঞতার সমন্বয় ঘটিয়ে রাজনৈতিকভাবে আরও কার্যকর ভূমিকা পালন করা যায়। কমিটির দুই সদস্য জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যেই উপদেষ্টা পরিষদ চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে। 

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ফারুক খানের ঘনিষ্ঠ প্রকৌশলী আমিনুলকে পদোন্নতি দিল বেবিচক

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকৌশলী আমিনুল হাসিবকে সুপারিনটেনডেন্ট পদে পদোন্নতি দেওয়াকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের একটি অংশের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে।

বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে: সাইফুল হক

বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্টে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতার ফলে সীমান্ত এলাকায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি দাবি করেছেন, শিশু ও নারীসহ কয়েকশ মানুষকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়ে বিএসএফ চরম অমানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে।

বিসিবি নির্বাচন নিয়ে এনসিপির অভিযোগ, ‘ক্রিকেটকে রাজনৈতিক নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং ক্রিকেট প্রশাসনকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার দাবি করেছেন, দেশের ক্রিকেটকে দুর্বল করে দেওয়ার একটি পরিকল্পিত প্রক্রিয়া চলছে, যেখানে দেশীয় রাজনৈতিক শক্তির পাশাপাশি বিদেশি প্রভাবও কাজ করছে।