রাজনীতি


ব্লকেডে অচল নগর ভবন, সেবা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৯ মে ২০২৫, ১২:২৮ অপরাহ্ন, সোমবার

ব্লকেডে অচল নগর ভবন, সেবা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ
 ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ করানোর দাবিতে টানা আন্দোলনের পর সোমবার (১৯ মে) থেকে ব্লকেড কর্মসূচি শুরু করেছে আন্দোলনকারীরা। নগর ভবনের প্রধান ফটক ও অন্যান্য গেটে তালা লাগিয়ে সকল সেবা কার্যক্রম বন্ধ করে দিয়েছে বিক্ষোভকারীরা। ফলে নাগরিক সেবা নিতে এসে ফিরে যাচ্ছে সাধারণ মানুষ। আন্দোলনকারীদের দাবি, আদালতের রায় অনুযায়ী নির্বাচিত মেয়র ইশরাক হোসেনকে দ্রুত দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। আন্দোলন চলাকালীন নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবরোধ চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ডিএনসিসি নগর ভবন ব্লকেড ঘোষণা করে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা। সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনের সামনে ঢাকাবাসীর ব্যানারে এসে জড়ো হন তারা। তাদের ব্লকেডে আটকে গেছে নগরভবন এবং এখানকার সব সেবা কার্যক্রম। 

এ ঘটনাকে ঘিরে শহরে বাড়ছে উদ্বেগ, থমকে গেছে দক্ষিণ সিটির দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম। 

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

‘আওয়ামী লীগ সেদিনই ব্যাক করেছে’, ফেসবুক পোস্টে মাহফুজ আলম

জুলাই গণ–অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ কার্যত দেশের রাজনীতিতে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

মারা গেছেন আওয়ামীলীগের সাবেক মন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। চট্টগ্রামের মীরসরাই উপজেলা থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত এই প্রবীণ রাজনীতিবিদ বুধবার (১৩ মে) সকাল ১০টায় ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্পর্কে ইতিবাচক মন্তব্য করলেও আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ থেকে সদ্য পদত্যাগ করা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।

সীমান্ত হত্যা ও কাঁটাতারের বেড়া নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর উদ্বেগ প্রকাশ

ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সীমান্ত হত্যার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।