

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, জোট গঠন করা অপরাধ নয়। বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দলই নির্বাচনকে সামনে রেখে কোনো না কোনো সময় জোট গঠন করেছে। তাই শুধু জাতীয় পার্টিকে দায়ী করা রাজনৈতিকভাবে সঠিক নয়।শনিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে দলটির এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবির প্রেক্ষাপটে দলের অবস্থান জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “জাতীয় পার্টি কোনো বিপ্লবী দল নয়, এটি নির্বাচনমুখী দল। নির্বাচনী কৌশল হিসেবে আমরা জোট করি এবং সংসদে যাই। আজ যারা আমাদের দোষারোপ করছেন, তারাও একসময় আওয়ামী লীগ কিংবা বিএনপির সঙ্গে নির্বাচন করেছেন। এমনকি ২০০৮ সালে জাপা আওয়ামী লীগের সঙ্গে জোট করে, আবার ২০১৪ সালের নির্বাচনের আগে বিএনপির সঙ্গেও বৈঠক করেছে। তবে বিএনপির অনাগ্রহের কারণে সেটি সম্ভব হয়নি।”জামায়াতের দাবি প্রসঙ্গে তিনি বলেন, “আমরা কখনো কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নই। আওয়ামী লীগ যখন জামায়াতকে নিষিদ্ধ করে, তখনও জাতীয় পার্টি তার বিরোধিতা করেছিল। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা গণতন্ত্রের জন্য শুভ নয়।”তিনি আরও দাবি করেন, প্রশাসনে ইতিমধ্যে দলীয়করণের অভিযোগ উঠেছে। কে বিএনপির লোক, আর কে জামায়াতের লোক—তা দেখে নিয়োগ দেওয়া হচ্ছে। এতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ প্রশ্নবিদ্ধ হচ্ছে।জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে আনিসুল ইসলাম বলেন, “বাংলাদেশের রাজনীতিতে জাতীয় ঐক্য খুবই জরুরি। এ ক্ষেত্রে জাতীয় পার্টিই সবচেয়ে নিরাপদ জায়গা।”সংবাদ সম্মেলনে দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, “৫ আগস্ট দেশের রাজনীতিতে একটি নতুন মোড় এসেছে। অনেকে এটিকে দ্বিতীয় স্বাধীনতা বলতে চান। তবে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার অনুরোধ, ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো কিছুর তুলনা করা উচিত নয়।”তিনি আরও বলেন, গত এক বছরে তরুণ প্রজন্ম যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, তা পূরণ হয়নি। বরং সারা দেশে চর দখলের মতো বাজার, টার্মিনাল, ব্যবসাপ্রতিষ্ঠান ও জমি দখল বেড়েছে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, লিয়াকত হোসেন খোকা, মোস্তফা আল মাহমুদ প্রমুখ।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।