
নিউজ কো-অর্ডিনেটর
.png&w=3840&q=75)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘একটি দল আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য তাদের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করে না।’ আজ শুক্রবার সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিজয়ের মাস উপলক্ষে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদল নেত্রী–নেতা ও কেন্দ্রীয় নেতারা অংশ নেন।একটি দলকে ইঙ্গিত করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ইনিয়ে–বিনিয়ে বলছে তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। মাঝে মাঝে মনে হয়, তারা কি পাকিস্তানের পক্ষেই ছিল? কিছুদিন পর হয়তো বলবে, তারাই মুক্তিযুদ্ধ করেছে, আমরা করিনি।’তিনি বলেন, বাংলাদেশের জনগণ এখন সচেতন; বিভাজনের রাজনীতি বা ধর্মকে ব্যবহার করে ভোট চাওয়া আর সহজ হবে না। বিএনপিকে মাঠে পরিকল্পনা নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন তিনি।আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, ‘যারা নিজের দেশের নাগরিককে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছে, নারী–শিশু নির্বিশেষে শতসহস্র মানুষকে হত্যা করেছে—এই ইতিহাস যেন আমরা ভুলে না যাই।’সম্প্রতি অর্থনীতি নিয়ে প্রকাশিত ‘শ্বেতপত্র’ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ দাবি করেন, আওয়ামী লীগের সময় যে পরিমাণ অর্থ তছরুপ হয়েছে, তা দিয়ে দুটি শিক্ষা বাজেট ও তিনটি স্বাস্থ্য বাজেট করা যেত।তিনি আরও বলেন, ব্যাংকিং ও নন–ব্যাংকিং আর্থিক খাতে রাজনৈতিক বিবেচনায় ঋণ প্রদান ও লুটপাটের মাধ্যমে যে অর্থ পাচার হয়েছে, তার অঙ্ক দাঁড়ায় প্রায় ২৯ লাখ ২৫ হাজার কোটি টাকা যা দিয়ে ২৪টি পদ্মা সেতু বা ১৪টি মেট্রোর রেল ব্যবস্থা নির্মাণ করা সম্ভব।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে ‘গণতান্ত্রিক উত্তরণের সফল ঘোষণা’ বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।তিনি বলেন, ‘কেউ বলছে নো পিআর, নো ইলেকশন; কেউ বলছে আগে স্থানীয় সরকার নির্বাচন না হলে জাতীয় নির্বাচন হবে না; আবার কেউ বলছে একই দিনে গণভোট ও নির্বাচন হলে মানবে না। তারা গণতন্ত্রের বিপক্ষে। তাদের গণতন্ত্রের সংজ্ঞা আলাদা।’অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।