রাজনৈতিক কার্যক্রমের স্থবিরতা কাটাতে প্রধানমন্ত্রীর সঙ্গে ১৪ দলের বৈঠক কাল
হেড অফ ডিজিটাল মিডিয়া


দীর্ঘ তিন বছর পর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক দলের নেতারা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
করোনার কারণে জোটের শরিক প্রত্যেক দল থেকে দুই জন করে নেতা ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা এই বৈঠকে অংশ নিবেন।
জোটের নেতারা বলছেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ১৪ দলীয় জোটের শরিক দল ও নেতাদের সক্রিয় করতে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। কারণ দীর্ঘ দিনের করোনা সমস্যার কারণে ১৪ দলের নেতাদের রাজনৈতিক কার্যক্রম কিছুটা স্থবিরতার সৃষ্টি হওয়ায় প্রধানমন্ত্রী তাদের সাথে মত বিনিময় করবেন বলে ধারণা করছেন।


