.webp&w=3840&q=75)

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি–এর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) ঢাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হয়। এর আগে রাজধানীতে লাখো মানুষের অশ্রুসিক্ত অংশগ্রহণে তার জানাজা অনুষ্ঠিত হয়।
শহীদ হাদির জানাজার সেই দৃশ্য সংযুক্ত করে বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, শহীদ হাদিরা কখনো মরে না।
স্ট্যাটাসে ইশরাক হোসেন লেখেন, দেখ, গর্তের ভেতর থেকে তোরা দেখ। হাদির জন্মই হয়েছিল দেশপ্রেমে বলীয়ান হয়ে লড়াই করতে করতে শহীদ হওয়ার জন্য। এই লক্ষ-কোটি জনতা শহীদ হাদির জন্য মোনাজাতে হাত তুলবে, হাদির জান্নাত কামনা করে। শহীদ হাদিরা কখনো মরে না সে নিঃসন্দেহে অমর হয়ে থাকবে।
তিনি আরও উল্লেখ করেন, হাদির জীবনের বিনিময়ে আমাদের ভবিষ্যৎ ইনশাআল্লাহ অনিশ্চয়তা থেকে মুক্ত হয়ে একটি স্পষ্ট পথে এগিয়ে যাবে।
স্ট্যাটাসের আরেক অংশে ইশরাক হোসেন রাজনৈতিকভাবে কড়া ভাষায় মন্তব্য করে লেখেন, এর অর্থ হলো আওয়ামী লীগ বাস্তবে বহু আগেই একটি রাজনৈতিক দল হিসেবে তার বৈশিষ্ট্য হারিয়ে একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে, যাদের নৃশংসতার কোনো সীমা নেই। আজ আওয়ামী লীগ একটি ক্যান্সারে পরিণত হয়েছে।
এছাড়া হাদিকে হত্যার সঙ্গে জড়িতদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, হাদির শুটার, সহযোগিতাকারী এবং অডিওতে যারা বাহাদুরি দেখিয়েছে গর্তে লুকিয়ে থাকা সেই পলাতক সঙ্গপাঙ্গদের উদ্দেশ্যে বলছি, এখন থেকে তোদের খোঁজ নেওয়া হবে। তোরা যে দেশেই পালিয়ে থাকিস না কেন, মনে করিস না ধরা ছোঁয়ার বাইরে।
তিনি আরও দাবি করেন, ন্যায়বিচার নিশ্চিত করা হবে। বিদেশি আগ্রাসন রোধ করতে বাংলাদেশ রাষ্ট্র আগামীতে সেই সক্ষমতা অর্জন করবে ইনশাআল্লাহ।
উল্লেখ্য, শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশজুড়ে শোক, ক্ষোভ ও প্রতিবাদের আবহ তৈরি হয়েছে। তার জানাজায় বিপুল মানুষের উপস্থিতি ও বিভিন্ন রাজনৈতিক নেতার প্রতিক্রিয়া বিষয়টিকে জাতীয় আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।