.webp&w=3840&q=75)

রাজনৈতিক অঙ্গনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী যাত্রা শুরু করল জাতীয় পার্টি (একাংশ) ও জাতীয় পার্টি জেপির নেতৃত্বে গঠিত নতুন জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোটটি ১১৯টি সংসদীয় আসনে ১৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য দেন জাতীয় পার্টি (একাংশ) চেয়ারম্যান ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টির মহাসচিব ও ফ্রন্টের মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এবং জোটের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন।
ঘোষিত প্রার্থীদের মধ্যে জোটের শীর্ষ নেতৃবৃন্দ ও একাধিক সাবেক সংসদ সদস্য রয়েছেন। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে আছেন—চট্টগ্রাম-৫ আসনে আনিসুল ইসলাম মাহমুদ, পিরোজপুর-২ আসনে আনোয়ার হোসেন মঞ্জু, পটুয়াখালী-১ আসনে এবিএম রুহুল আমিন হাওলাদার, ঢাকা-১০ আসনে কাজী ফিরোজ রশিদ এবং কিশোরগঞ্জ-৩ আসনে মুজিবুল হক চুন্নু।
এ ছাড়া জাতীয় পার্টি ও জেপির সাবেক সংসদ সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও প্রার্থী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। জোটের শরিক দলগুলো থেকে দেশের বিভিন্ন আসনে একাধিক পরিচিত রাজনৈতিক মুখ নির্বাচনী লড়াইয়ে নামছেন।
Related posts here
ঘোষিত তালিকা অনুযায়ী, ১১টি আসনে একাধিক প্রার্থী দিয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। এসব আসনের মধ্যে রয়েছে ঢাকা-১০, ঢাকা-১৭, ঢাকা-১৮, বরিশাল-৬, বরিশাল-৪, চট্টগ্রাম-৯, শেরপুর-১, শরীয়তপুর-১, বরগুনা-১, ঝালকাঠি-২ ও টাঙ্গাইল-৮।
সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্যে এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে অবনতি ঘটেছে। তিনি প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, সাংবাদিক নির্যাতন, সাম্প্রতিক সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনাগুলো উল্লেখ করে বলেন, এসব ঘটনা দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের ইঙ্গিত দেয়।
তিনি আরও বলেন, বর্তমান বাস্তবতায় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন ও শঙ্কা তৈরি হয়েছে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট আসন্ন সংসদ নির্বাচনে শক্ত অবস্থান নিয়ে মাঠে নামার ঘোষণা দিল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।