
দূরবীন ডেস্ক


আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ (জকসু) নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল তাদের ১৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। ইশতেহারে একটি নিরাপদ ও সহিংসতামুক্ত ক্যাম্পাস, আবাসন সংকট নিরসন, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার উপস্থাপন করেন। এ সময় প্যানেলের অন্যান্য প্রার্থীরাও উপস্থিত থেকে তাদের পরিকল্পনা ও লক্ষ্য তুলে ধরেন।
ইশতেহারে প্রথমেই নিরাপদ, ভয়হীন ও সহিংসতামুক্ত ক্যাম্পাস নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়। এ লক্ষ্যে ক্যাম্পাসজুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, ২৪ ঘণ্টা নিরাপত্তা সেবা, সাইবার বুলিং ও যৌন হয়রানি প্রতিরোধে আইনি সহায়তা সেল গঠন এবং নিয়মিত জকসু নির্বাচন আয়োজনের অঙ্গীকার করা হয়।
দীর্ঘদিনের আবাসন সংকট সমাধানে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরে দখলকৃত জমি ও ভবন উদ্ধার করে নতুন হল নির্মাণ, চলমান হল প্রকল্প দ্রুত শেষ করা, অস্থায়ী আবাসন ব্যবস্থা চালু, আবাসন ভাতা প্রদান এবং দ্বিতীয় ক্যাম্পাসে পর্যাপ্ত আবাসিক হল নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়।
এছাড়া মূল ক্যাম্পাসের অবকাঠামো সংস্কার ও আধুনিকায়ন এবং দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়। একাডেমিক ও প্রশাসনিক ভবনের নিরাপত্তা পুনর্মূল্যায়ন, উচ্চগতির ইন্টারনেট সংযোগ, আধুনিক কেন্দ্রীয় গ্রন্থাগার ও ডিজিটাল লাইব্রেরি, টিএসসি উন্নয়ন এবং ধর্মীয় উপাসনালয় স্থাপনের বিষয়টিও ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পরিবহন ব্যবস্থার উন্নয়নে বাসের সংখ্যা ও রুট বৃদ্ধি, ডাবল শিফট চালু, নতুন রুট সংযোজন, যানবাহনের ফিটনেস নিশ্চিতকরণ, লাইভ লোকেশনভিত্তিক মোবাইল অ্যাপ চালু এবং বাসে ফার্স্ট এইড ও ওয়াই-ফাই সুবিধা দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
খাদ্য ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ন্যায্যমূল্যে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করা, রাতের খাবারের ব্যবস্থা, মেডিকেল সেন্টার আধুনিকীকরণ, বিনামূল্যে জরুরি ওষুধ সরবরাহ, সার্বক্ষণিক চিকিৎসক ও অ্যাম্বুলেন্স সেবা, স্বাস্থ্যবীমা চালু এবং মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়।
শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে অনলাইন স্টুডেন্ট পোর্টাল ও প্রাতিষ্ঠানিক ই-মেইল ব্যবস্থা চালু, সেশনজট নিরসন, গবেষণা তহবিল বৃদ্ধি, আধুনিক ল্যাব স্থাপন এবং গবেষণাসহায়ক সফটওয়্যার সহজলভ্য করার ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার করা হয়।
প্রশাসনিক সেবা সহজ ও হয়রানিমুক্ত করতে ভর্তি কার্যক্রম, ফি পরিশোধ, সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্টসহ সব সেবা ডিজিটাল করার পাশাপাশি দ্রুত সেবার জন্য ডিজিটাল সার্ভিস ডেস্ক চালুর পরিকল্পনার কথা জানানো হয়।
Related posts here
কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নের লক্ষ্যে অন-ক্যাম্পাস জব, খণ্ডকালীন কাজের সুযোগ, ইন্টার্নশিপ ও জব প্লেসমেন্ট নেটওয়ার্ক গঠন, জব ফেয়ার আয়োজন, এলামনাই নেটওয়ার্ক সক্রিয়করণ এবং স্টার্টআপ উদ্যোগে সহায়তার আশ্বাস দেওয়া হয়।
এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে নিয়মিত আন্তঃবিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা, আধুনিক জিমনেশিয়াম ও ইনডোর গেমস সুবিধা, মাঠ সংস্কার এবং জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে শিক্ষার্থীদের সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়।
নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে ডে-কেয়ার সুবিধা, স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন স্থাপন, নারী চিকিৎসকের ব্যবস্থা, নিরাপদ ক্যাম্পাস পরিবেশ নিশ্চিতকরণ এবং নারী উদ্যোক্তা ও কর্মসংস্থানমূলক কার্যক্রম চালুর কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।
এদিকে, ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের প্রতি সমর্থন জানিয়ে ভিপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মো. রাকিব হাসান, চন্দন কুমার দাশ ও মাসরূহ আহমেদ। তারা ভিপি পদে একেএম রাকিবের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।