
দূরবীন ডেস্ক
.webp&w=3840&q=75)

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে নির্মিত গণসংবর্ধনা মঞ্চে ডেকে নেওয়া হয়েছে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এই গণসংবর্ধনায় রাজনৈতিক ঐক্যের স্পষ্ট বার্তা মিলেছে।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির আহ্বানে শরিক দলের নেতারা একে একে মঞ্চে ওঠেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় সমাজতান্ত্রিক দলের জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক নুরুল আমিন ব্যাপারীও মঞ্চে উপস্থিত ছিলেন।
তারেক রহমানকে স্বাগত জানাতে বুধবার রাত থেকেই সারা দেশ থেকে আগত বিএনপির নেতা-কর্মীরা পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় জড়ো হতে থাকেন। বিপুলসংখ্যক নেতা-কর্মী রাত সেখানেই অবস্থান করেন। বৃহস্পতিবার সকাল হতেই পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
Related posts here
সরেজমিনে দেখা যায়, পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের পুরো সড়কজুড়েই অবস্থান নিয়েছেন নেতা-কর্মীরা। মঞ্চের কাছাকাছি পৌঁছাতে না পারা কর্মীরা সড়কের দুই পাশে ও আশপাশের এলাকায় সুবিধাজনক স্থানে অবস্থান নেন। একই সঙ্গে বনানী, কুড়িল বিশ্বরোড, খিলক্ষেত ও বিমানবন্দর সড়কেও বিএনপি নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এছাড়া পূর্বাচল থেকে তারেক রহমানের এভারকেয়ার হাসপাতাল ও গুলশানের বাসভবনে যাওয়ার সম্ভাব্য সড়কগুলোতেও বিপুল সংখ্যক নেতা-কর্মী অবস্থান করছেন। সব মিলিয়ে গণসংবর্ধনা কর্মসূচিকে ঘিরে রাজধানীর পূর্বাংশজুড়ে বিরাজ করছে রাজনৈতিক উত্তেজনা ও উৎসবমুখর পরিবেশ।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।