.webp&w=3840&q=75)

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সরে দাঁড়িয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুক পোস্টে তাসনিম জারা নিজেকে খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবার “ঘরের মেয়ে” হিসেবে উল্লেখ করে বলেন, খিলগাঁওয়েই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। শুরুতে একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকেই সংসদে গিয়ে মানুষের সেবা করার স্বপ্ন ছিল তাঁর। তবে বর্তমান বাস্তবতায় কোনো দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
তিনি লেখেন, জনগণের সঙ্গে করা অঙ্গীকার থেকে তিনি সরে আসেননি। নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা এবং মানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতি রক্ষায় তিনি দৃঢ়প্রতিজ্ঞ। সেই লক্ষ্যেই আসন্ন নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দেন।
পোস্টে তাসনিম জারা আরও বলেন, দলীয় প্রার্থী হলে সংগঠিত কর্মী বাহিনী, দলীয় অফিস এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগের সুযোগ থাকে। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর সে সুবিধাগুলো থাকবে না। এই অবস্থায় তাঁর একমাত্র ভরসা এলাকার সাধারণ মানুষ। সততা, নিষ্ঠা ও নতুন রাজনীতি করার দৃঢ় ইচ্ছাশক্তির ওপর আস্থা রেখে জনগণের সমর্থন কামনা করেন তিনি।
এদিকে নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু করার কথাও জানান তাসনিম জারা। তিনি বলেন, আইনি বাধ্যবাধকতা অনুযায়ী ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর প্রয়োজন। আগামীকাল থেকেই এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়ে স্বেচ্ছাসেবক ও স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করেন তিনি।
রাজনৈতিক অঙ্গনে তাসনিম জারার এই সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর নির্বাচনী যাত্রা কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে এখন নজর রাজনৈতিক মহলের।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।