.webp&w=3840&q=75)

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতুকে পুড়িয়ে ও কুপিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব হুমকির কথা প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে ডা. মাহমুদা মিতু উল্লেখ করেন, একটি নির্দিষ্ট নম্বর থেকে নিয়মিতভাবে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তিনি লেখেন, প্রতিদিনই নতুন করে ফোন করে পুড়িয়ে মারা, কুপিয়ে হত্যার মতো ভয়ংকর হুমকি দেওয়া হচ্ছে। এতদিন সমর্থকদের উদ্বিগ্ন করতে চাননি বলেই বিষয়টি প্রকাশ করেননি বলেও জানান তিনি।
পোস্টে তিনি আরও লেখেন, জোটে যুক্ত হওয়া ও নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের পর থেকেই তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও উদ্ভট গল্প ছড়িয়ে চরিত্র হননের চেষ্টা চলছে। তার ভাষায়, জোটের সিদ্ধান্ত কিছু মহলকে ক্ষুব্ধ করে তুলেছে বলেই এসব অপচেষ্টা শুরু হয়েছে।
ডা. মাহমুদা মিতু বলেন, তিনি এসব হুমকিতে ভয় পাচ্ছেন না কিংবা বিচলিত নন। সমর্থকদেরও এসব গুজব ও অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ভবিষ্যতে এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও, সম্পাদিত ছবি ছড়িয়ে দেওয়ার চেষ্টাও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।
Related posts here
এ বিষয়ে যোগাযোগ করা হলে ডা. মাহমুদা মিতু বলেন, আগেও বিভিন্ন সময় হুমকি পেয়েছেন, তবে মনোনয়নপত্র দাখিলের পর এই প্রথম এত সরাসরি ও ভয়ংকর ভাষায় হত্যার হুমকি এসেছে। তিনি জানান, হুমকির পাশাপাশি তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর চেষ্টাও চলছে।
আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেননি, তবে নিয়মিতভাবেই এ ধরনের হুমকি পাচ্ছেন।
এ বিষয়ে রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।