.webp&w=3840&q=75)

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে প্রচণ্ড ভিড়ের মধ্যে পড়ে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম পাশে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম নীরব হোসেন। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
শেরে বাংলা নগর থানার পরিদর্শক মো. মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জানাজা উপলক্ষে দায়িত্ব পালনের সময় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এ মুহূর্তে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হয়নি।
এদিকে শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফ জানান, নিহত নীরব হোসেনের বাড়িতে ইতোমধ্যে খবর দেওয়া হয়েছে। তিনি ঘটনাস্থলে উপস্থিত আছেন এবং পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
Related posts here
খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউ ও আশপাশের এলাকায় বিপুল মানুষের সমাগম ঘটে। প্রচণ্ড ভিড় ও চাপের মধ্যেই এই মৃত্যুর ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।



