রাজনীতি


ভোলার মনপুরায় নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী সাগর ফরাজী গ্রেফতার


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:০১ জানুয়ারি ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

ভোলার মনপুরায় নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী সাগর ফরাজী গ্রেফতার

ভোলার মনপুরায় অপারেশন ডেভিল হান্ট ফেজ–২–এর আওতায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

বুধবার মনপুরা থেকে লঞ্চযোগে ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মনপুরা লঞ্চঘাট এলাকা থেকে ওই কর্মীকে আটক করা হয়। গ্রেফতার ব্যক্তি হলেন মনপুরা উপজেলার বাসিন্দা নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী সাগর ফরাজী।

 

পুলিশ সূত্র জানায়, গ্রেফতারের পর বৃহস্পতিবার সাগর ফরাজীকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে মনপুরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এর অংশ হিসেবে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে মনপুরা উপজেলাজুড়ে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।


সম্পর্কিত

নিষিদ্ধ ছাত্রলীগছাত্রলীগগ্রেফতার

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ফারুক খানের ঘনিষ্ঠ প্রকৌশলী আমিনুলকে পদোন্নতি দিল বেবিচক

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকৌশলী আমিনুল হাসিবকে সুপারিনটেনডেন্ট পদে পদোন্নতি দেওয়াকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের একটি অংশের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে।

বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে: সাইফুল হক

বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্টে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতার ফলে সীমান্ত এলাকায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি দাবি করেছেন, শিশু ও নারীসহ কয়েকশ মানুষকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়ে বিএসএফ চরম অমানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে।

বিসিবি নির্বাচন নিয়ে এনসিপির অভিযোগ, ‘ক্রিকেটকে রাজনৈতিক নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং ক্রিকেট প্রশাসনকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার দাবি করেছেন, দেশের ক্রিকেটকে দুর্বল করে দেওয়ার একটি পরিকল্পিত প্রক্রিয়া চলছে, যেখানে দেশীয় রাজনৈতিক শক্তির পাশাপাশি বিদেশি প্রভাবও কাজ করছে।