Ad

নির্বাচনী হলফনামায় বিস্ময়কর: বাবার চেয়ে ১৮ গুণ বেশি সম্পদ হান্নান মাসউদের

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:
Durbin News-WT (13).webp
Durbin News

নির্বাচনী হলফনামায় উঠে এসেছে বাবা–ছেলের আয়ের বিস্ময়কর পার্থক্য। অবসরপ্রাপ্ত শিক্ষক বাবার তুলনায় ১৮ গুণ বেশি অর্থসম্পদের মালিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। বাৎসরিক আয়ের দিক থেকেও তিনি বাবার চেয়ে তিন গুণের বেশি এগিয়ে। বাবার আয়ের উৎস যেখানে কৃষি, সেখানে ছেলের আয়ের খাত দেখানো হয়েছে ব্যবসা।

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন হান্নান মাসউদ। একই আসনে তাঁর বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেকও মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি ২০২৪ সালের জাতীয় নির্বাচনে আলোচনায় আসা বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করা বাবা–ছেলের হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

হলফনামা অনুযায়ী, হান্নান মাসউদের কাছে বর্তমানে নগদ ও বিভিন্ন খাতে মোট অর্থসম্পদের পরিমাণ ৩৫ লাখ টাকা। বিপরীতে তাঁর বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেকের কাছে রয়েছে মাত্র ১ লাখ ৯৩ হাজার টাকা। এই হিসাবে ছেলের সম্পদ বাবার তুলনায় ১৮ গুণেরও বেশি।

Related posts here

হান্নান মাসউদ হলফনামায় নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি আলিম (উচ্চমাধ্যমিক সমমান) পাস উল্লেখ করেছেন। তিনি ঢাকাভিত্তিক ‘ডিজিল্যান্ট গ্লোবাল’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক বলে জানিয়েছেন। এ খাত থেকে তাঁর বাৎসরিক আয় দেখানো হয়েছে ৬ লাখ ৭০ হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তাঁর জমা রয়েছে মাত্র ১ হাজার ৫৫ টাকা। পাশাপাশি বন্ড ও ঋণপত্রে এক লাখ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান ধাতুতে আট লাখ টাকা, ইলেকট্রনিক সামগ্রীতে এক লাখ টাকা এবং আসবাবপত্রে এক লাখ টাকার সম্পদ দেখিয়েছেন তিনি।

অন্যদিকে অবসরপ্রাপ্ত শিক্ষক আমিরুল ইসলাম আবদুল মালেকের হলফনামায় ইলেকট্রনিক পণ্যের মূল্য দেখানো হয়েছে ২৫ হাজার টাকা এবং আসবাবপত্রের মূল্য ৭৫ হাজার টাকা। তাঁর আয়ের প্রধান উৎস হিসেবে কৃষি খাত উল্লেখ করা হয়েছে।

হলফনামার তথ্যে আরও জানা যায়, ২৫ বছর বয়সী হান্নান মাসউদ ও ৬৫ বছর বয়সী তাঁর বাবা বর্তমানে নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের উত্তর সাগরিয়া গ্রামের একটি বাড়িতে বসবাস করছেন। সেখানে পুরোনো টিনশেড ঘর ভেঙে একটি আধপাকা ঘর নির্মাণ করা হচ্ছে। বাড়িটির সামনে ও পেছনে দুটি পুকুর রয়েছে।

নির্বাচনী হলফনামায় প্রকাশ পাওয়া এই সম্পদ ও আয়ের ব্যবধান স্থানীয় রাজনীতি ও ভোটারদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad