
জেলা প্রতিনিধি
.webp&w=3840&q=75)

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান জামিনে মুক্তি পেয়েছেন। রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবদুল মান্নান তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে সকাল সাড়ে আটটার দিকে মাহদী হাসানকে আদালতে হাজির করা হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও উপজেলার নেতা–কর্মীরা আদালত প্রাঙ্গণে জড়ো হন। সংক্ষিপ্ত শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
আদালত পুলিশ পরিদর্শক আবদুল তালেব মোল্লা জানান, গত শুক্রবার শায়েস্তাগঞ্জ থানা-পুলিশ একজন আসামিকে আটক করলে ওই সময় মাহদী হাসান দলীয় নেতা–কর্মীদের নিয়ে থানায় উপস্থিত হন। অভিযোগ রয়েছে, এ সময় তিনি পুলিশের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন, আটক আসামিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন এবং সরকারি কাজে বাধা দেন। এ ঘটনায় তাঁকে আটক করে আদালতে সোপর্দ করা হয়।
তবে আসামিপক্ষের আইনজীবী চৌধুরী আশরাফুল বারী নোমান ও এম এ মজিদ আদালতে বলেন, যে ধারায় মামলাটি করা হয়েছে তা জামিনযোগ্য। তাঁদের দাবি, থানায় কথাবার্তার সময় মাহদী হাসানের মুখ ফসকে কিছু কথা বেরিয়ে গেলেও তিনি পুলিশের সঙ্গে কোনো দুর্ব্যবহার করেননি। রাজনৈতিক সহকর্মীর আটকের প্রতিবাদ জানাতে গিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তাঁরা। পাশাপাশি মাহদী হাসান এ ঘটনায় অনুতপ্ত বলেও আদালতকে অবহিত করা হয়।
শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করলে আদালত প্রাঙ্গণে উপস্থিত নেতা–কর্মীরা উল্লাস প্রকাশ করেন। পরে জামিনে মুক্ত হয়ে মাহদী হাসান দলীয় নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে শহরে একটি মিছিল করেন।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।