.webp&w=3840&q=75)

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের ১২ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, ভারত দীর্ঘ সময় ধরে শেখ হাসিনাকে বাংলাদেশে নিজেদের এজেন্ট হিসেবে ব্যবহার করেছে। তিনি বলেন, দেড় দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশকে একটি উপনিবেশিক রাষ্ট্রের মতো পরিচালনা করা হয়েছে, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ।
বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশকে কে পরিচালনা করবে, কে সরকার গঠন করবে এবং কে ক্ষমতায় বসবে এই সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার দেশের জনগণের। তিনি জোর দিয়ে বলেন, আমরা চাই না বাংলাদেশ আবার তার অতীতের পরাধীনতার পথে ফিরে যাক।
তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করে বলেন, ব্যালটে সিল দিয়ে সরকার প্রতিষ্ঠা করা প্রশাসন বা পুলিশের দায়িত্ব নয়। তাদের দায়িত্ব হলো জনগণ যেন নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা। বিগত নির্বাচনগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসন নিরপেক্ষ দায়িত্ব পালন করলে জনগণ তাদের সম্মান দেবে, অন্যথায় ইতিহাসের কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, বর্তমান সময়ে দেশ দুটি ধারায় বিভক্ত একটি পক্ষ গোলামি ও পরাধীনতার পক্ষে, অন্যটি স্বাধীনতা ও স্বনির্ভর বাংলাদেশের পক্ষে। তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক শক্তি চাঁদাবাজ, মাফিয়া ও বিদেশি প্রভাবের পক্ষে অবস্থান নিয়ে গণতন্ত্রকামী মানুষের ত্যাগকে অবমূল্যায়ন করছে।
উঠান বৈঠকে দেবীদ্বার পৌর জামায়াতের সেক্রেটারি ক্বারি মো. অলিউল্লাহর সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শরীফুল ইসলাম, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. গোলাম জিলানী, ইউনিয়ন আমির মাওলানা মো. হোসাইন, মো. আবু ইউসুফ মেম্বারসহ জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা আগ্রাসনবিরোধী ঐক্য জোরদার ও একটি স্বাধীন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।