.webp&w=3840&q=75)

কুমিল্লার দেবীদ্বারে শহীদ ওসমান হাদির স্মরণে আয়োজিত দোয়া-মোনাজাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও ১২–দলীয় জোটের কুমিল্লা–৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের সময় শেষ হয়ে এসেছে। তারা দিশেহারা হয়ে এখন ভোটারদের ভয়ভীতি দেখানোর পথে নেমেছে। কিন্তু এই রাজনীতি আর চলবে না।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দেবীদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের ধলাশ গ্রামে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, শহীদ ওসমান হাদি চাঁদাবাজি, দুর্নীতি ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছিলেন। এই কারণেই তাকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ওরা হাদিকে বাঁচতে দেয়নি। কিন্তু আমরা হাদির রেখে যাওয়া কাজ বাস্তবায়ন করতে মাঠে নেমেছি। এই লড়াই থেকে আমরা পিছু হটব না।
তিনি অভিযোগ করেন, কিছু গোষ্ঠী এখনো ফোনে ফোনে ভোটারদের হুমকি দিচ্ছে কেন্দ্র দখল, ভোট দিতে না দেওয়ার ভয় দেখাচ্ছে। তবে তিনি হুঁশিয়ার করে বলেন, গুণ্ডা ও হোন্ডার ভয় দেখানোর রাজনীতি এখন আর কার্যকর হবে না। মানুষ অনেক বেশি সচেতন হয়েছে।
Related posts here
হাসনাত আব্দুল্লাহ বলেন, এই জনগণ আর ঋণখেলাপি, চাঁদাবাজ বা দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না। যারা নির্বাচনের পর জনগণের অর্থ লুট করবে, নদী–মাটি দখল করবে—এবার জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।
গণভোটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, যারা সংস্কার চান, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান, নিজের ভোট নিজে দিতে চান এবং ভারতীয় গুণ্ডামির অবসান চান তাদের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। তিনি বলেন, আপনাদের হ্যাঁ ভোটেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ।
শহীদ ওসমান হাদির জীবন স্মরণ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা কখনোই হাদির মতো হতে পারব না। তিনি মুড়ি-বাতাসা নিয়ে প্রচারণা চালিয়েছেন, ইনসাফভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছেন। আজ গ্রামে গ্রামে মা–বোন ও বৃদ্ধ বাবারা হাদির জন্য দোয়া করছেন। রাষ্ট্রে যে ইনসাফ প্রতিষ্ঠা করতে তিনি চেয়েছিলেন, সেই দায়িত্ব আমরা কাঁধে তুলে নিলাম।
তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদির হত্যার বিচার এই দেশেই নিশ্চিত করেই আমরা ঘরে ফিরব।
গুনাইঘর উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মো. জসিম উদ্দিন পাঠানের সভাপতিত্বে আয়োজিত এ দোয়া অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. নাঈম বিন মুসাসহ জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শহীদ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।