
জেলা প্রতিনিধি


বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারা) আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। দলের বৃহত্তর স্বার্থে বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
শনিবার বিকেল সাড়ে তিনটায় সুনামগঞ্জ প্রতিনিধি তুর্য দাসকে মুঠোফোনে মিজান চৌধুরী বলেন, সম্প্রতি ঢাকায় তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। ওই সাক্ষাতে দলের সামগ্রিক রাজনৈতিক কৌশল ও পরিস্থিতি বিবেচনা করে তাকে মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ অনুসারেই তিনি স্বতন্ত্র প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন এবং সুনামগঞ্জে ফিরে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করবেন বলে জানান।
ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় থাকবেন কি না এমন প্রশ্নের জবাবে মিজান চৌধুরী বলেন, দলের পক্ষেই থাকবো, ইনশাল্লাহ্। তিনি স্পষ্ট করে জানান, দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো প্রশ্নই নেই এবং বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে তিনি মাঠে কাজ করবেন।
উল্লেখ্য, মিজানুর রহমান চৌধুরী ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ছাতক–দোয়ারা আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে অংশ নিলেও পরাজিত হন। সে সময় তিনি অভিযোগ করেছিলেন, তার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে।
চলতি নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করলেও দলীয় সিদ্ধান্তে তিনি মনোনয়ন পাননি। পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য, দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন।
মিজান চৌধুরীর মনোনয়ন প্রত্যাহারের ঘোষণায় সুনামগঞ্জ-৫ আসনের রাজনৈতিক সমীকরণে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।