
খেলা ডেস্ক
.webp&w=3840&q=75)

মধ্যপ্রাচ্যের একটি দেশে পাঠানো পোস্টাল ব্যালট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে ব্যাখ্যা ও জবাবদিহি দাবি করেছে দলটি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, পোস্টাল ব্যালট ব্যবস্থাপনায় গুরুতর অসঙ্গতি দেখা যাচ্ছে, যা নির্বাচন প্রক্রিয়ার গ্রহণযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পোস্টাল ব্যালট নিয়ে আমরা আগের মতোই উদ্বেগ জানিয়েছি। কাজটি সঠিকভাবে হয়নি। সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে জবাব দিতে হবে।’ তিনি জানান, আচরণবিধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনি বিষয়েও সিইসির সঙ্গে আলোচনা হয়েছে।
বিএনপির অভিযোগ, বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটের ক্ষেত্রে অনিয়ম হচ্ছে। তিনি বলেন, ‘কিছু বাসায় ২০০টির বেশি ব্যালট পেপার পাওয়া যাচ্ছে। পোস্টাল ব্যালট ব্যবস্থা এবার প্রথম চালু হয়েছে আমরা বুঝি কিছু সীমাবদ্ধতা থাকতে পারে। কিন্তু এই সুযোগে যেন কোনো দল ভিকটিমাইজড না হয়। বাস্তবে যেসব ভুল হচ্ছে, তাতে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
তিনি আরও জানান, দেশের ভেতরে পোস্টাল ব্যালট ব্যবহারের পরিমাণ বেশি হওয়ায় বিএনপির প্রস্তাব হলো সব দলের প্রতীক না দিয়ে শুধু সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার প্রার্থীদের প্রতীক দিয়ে পোস্টাল ব্যালট ছাপানো। একই সঙ্গে ভোটার স্লিপে প্রার্থী ও দলের নাম অন্তর্ভুক্ত করার দাবিও তুলে ধরা হয়েছে।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফর বাতিল প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এটি আচরণবিধির কারণে নয়, নির্বাচন কমিশনের অনুরোধেই সফর স্থগিত করা হয়েছে। এ নিয়ে বিভ্রান্তিকর প্রচারকে তিনি আচরণবিধি লঙ্ঘন বলে মন্তব্য করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার বাহরাইনের একটি বাসায় পোস্টাল ব্যালটের একাধিক খাম একসঙ্গে বাছাই ও গণনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে বুধবার নির্বাচন কমিশনের ব্যাখ্যা দেন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
তিনি জানান, ভিডিওতে দেখা ১৬০টি ব্যালটের কোনো খাম খোলা হয়নি। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিষয়টি তদারক করছেন এবং বাহরাইন পোস্টকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর ভাষায়, পোস্টাল ব্যালট বিতরণে কোনো পদ্ধতিগত ব্যত্যয় হয়েছে কি না, তা তদন্তের পর জানা যাবে।
ইসি সূত্রে আরও জানানো হয়েছে, অবিলীকৃত ১২৯টি ব্যালট খাম বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ফেরত এনে আলাদাভাবে সংশ্লিষ্ট ভোটারদের কাছে বিতরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের দাবি, এ ঘটনায় ব্যালটের গোপনীয়তা ক্ষুণ্ন হয়নি।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।