
নিউজ কো-অর্ডিনেটর


ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। তিনি জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ আসনে দলটির প্রার্থীরা নির্বাচনী মাঠে কাজ করছেন এবং তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজী আতাউর রহমান।
মুখপাত্র বলেন, আমরা এ দেশের ইসলামপন্থি জনগণের আবেগের সঙ্গে প্রতারণা করতে পারি না। দীর্ঘদিন ধরে আমরা ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠা এবং কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যায় না।
তিনি আরও জানান, ১১ দলীয় জোটের মধ্যে এক সংবাদ সম্মেলনে আসন বণ্টনের প্রক্রিয়ায় দলটির দীর্ঘদিনের লক্ষ্য ও কাজের সঙ্গে সমন্বয় হয়নি। আমরা দেখেছি, শেষ মুহূর্তে লক্ষ্য অর্জনের সম্ভাবনা নেই। তাই ইসলামের পক্ষে আমাদের নীতি-আদর্শ রক্ষা করতে আমরা এককভাবে নির্বাচনে যাচ্ছি, বলেন তিনি।
গাজী আতাউর রহমান জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৭০টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছে। এর মধ্যে দুইজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে, বাকি ২৬৮ জন প্রার্থী নির্বাচনী মাঠে কাজ করছেন। “আমরা তাদের নির্দেশনা দিয়েছি, নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এবং কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না,” বলেন তিনি।
তিনি বলেন, জামায়াতে ইসলামী দেশের একটি বড় শক্তি, কিন্তু আমরা আদর্শিক ও নৈতিকভাবে কারোর চেয়ে কম নই। আমরা লক্ষ্য করি, জামায়াতের প্রধান নেতা শফিকুর রহমান নিশ্চিত করেছেন, ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন না। এই নিশ্চয়তা পেয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের লক্ষ্য এখন এককভাবে অর্জন করা। আমাদের কর্মী ও সমর্থক সারা দেশে ইসলামের পক্ষে কাজ করে যাবেন।
গাজী আতাউর রহমানের কথায়, “আমরা ক্ষমতার রাজনীতি করি না। আমাদের মূল লক্ষ্য ইসলাম, নীতি-আদর্শের রাজনীতি করি। তাই আমরা নিশ্চিত হতে চাই, ইসলামের আদর্শ ও আইনের প্রতি আস্থা রক্ষা হবে।”
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।